গাড়োয়াল হিমালয়ে তুষার ধসে ১০ জনের মৃত্যু, এখনও নিখোঁজ ১৮ পর্বতারোহী
গাড়োয়াল হিমালয়ে তুষার ধসে ১০ জনের মৃত্যু, এখনও নিখোঁজ ১৮ পর্বতারোহী
উত্তরাখণ্ডে গাড়োয়াল হিমালয়ে প্রবল তুষারধস। তাতে প্রশিক্ষণরত ১০ পর্বতারোহীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ ধস নামে গাড়োয়াল হিমালয়ের দ্রৌপদী কা দণ্ড-২ পিকে। সেসময় সেখানে প্রশিক্ষণ নিচ্ছিলেন প্রায় ৩৪ জন পর্বতারোহী। সকলে েনহরু মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের বলে জানা গিয়েছে।

সকাল সকাল সেখানে ধস নামে। দ্রৌপদী কা দণ্ড-২ পিকে ধস নামে। নেহরু মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল কর্নেল অমিত বিস্ত জানিয়েছেন, ৩৪ জন ট্রেিন পর্বতারোহীর সঙ্গে ৭ জন প্রশিক্ষক ছিলেন। উত্তরাখণ্ডে গঙ্গোত্রীর কাছে গাড়োয়াল হিমালয়ে চলছিল প্রশিক্ষণ। ধসে চাপা পড়ে ১০ জন মারা গিয়েছেন। তার মধ্যে ৪ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
উদ্ধারকাজে ইতিমধ্যেই আইটিবিপি জওয়ানরা রয়েছেন। অন্ধকার হয়ে যাওয়ার কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। এনডিআরএফ এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও রয়েছেন তাঁরাও তল্লাশি চালাচ্ছেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি নিজে উদ্ধারকাজের খোঁজ নিচ্ছেন। সেই সঙ্গে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও পুস্কর সিং ধামিকে ফোন করে খোঁজ িনয়েছে।
ভারতীয় বায়ুসেনাকে উদ্ধার কাজে লাগানো হয়েছে। ভারতীয় বায়ুসেনার চিতা হেলিকপ্টারে করে উদ্ধারকাজ চালানো হচ্ছে। বায়ুসেনার কপ্টারে করে আহতদের উদ্ধার করে দেরাদুন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।এখনও পর্যন্ত বেশ কয়েকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর। তাঁদের সন্ধানে রাতভর তল্লাশি চলবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে উত্তরাখণ্ডের তুষার ধস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যাঁরা মারা গিয়েছেন দুর্ঘটনায় তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিিন টুইটে লিখেছেন সরকার সবরকম ভাবে সহযোগিতার বার্তা দিয়েছেন। এবং কেন্দ্র সবরকম ভবে উত্তরাখণ্ড সরকারকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন।
ইতিমধ্যেই এনডিআরএফ উদ্ধারকাজ শুরু করেছে।












Click it and Unblock the Notifications