লাইনচ্যুত যাত্রীবোঝাই ট্রেন, নিহত দশ

ব্যাঙ্গালোর, ১৩ ফেব্রুয়ারি: ট্রেন দুর্ঘটনায় নিহত হলেন অন্তত দশজন। জখম কমপক্ষে ৫০ জন। শুক্রবার সকালে ব্যাঙ্গোলার-এর্নাকুলাম ইন্টারসিটি এক্সপ্রেস লাইনচ্যুত হলে এই দুর্ঘটনা ঘটে। কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।

এ দিন সকাল পৌনে আটটা নাগাদ হোসুরের কাছে বেলগোন্ডপল্লিতে ট্রেনটি লাইনচ্যুত হয়। প্রথমে রেল সূত্রে প্রাণহানির খবর স্বীকার করা হয়নি। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থল থেকে দশটি মৃতদেহ উদ্ধার হয়। অনেকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

কক

রেলের মুখপাত্র অনিল সাক্সেনা জানান, দুর্ঘটনাগ্রস্তদের পরিবার-পরিজন দরকারে হেল্পলাইনে ফোন করতে পারেন। নম্বরগুলি হল: ০৯৭৩১৬৬৬৭৫১, ০৮০২২৩৭১১৬, ০৪৮৪২১০০৩১১৭, ০৪৭১২৩২১২৩৭।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+