মহারাষ্ট্র, মথুরায় পর পর দুর্ঘটনায় মৃত ১৯
মহারাষ্ট্রের লাতুর যাওয়ার পথে বাস উল্টে মারা গেলেন ৯ জন। মহারাষ্ট্রের লাতুর যাওয়ার পথে বাস উল্টে মারা গেলেন ৯ জন।
মহারাষ্ট্রের লাতুর যাওয়ার পথে বাস উল্টে মারা গেলেন ৯ জন। ঘটনায় আহত হয়েছেন ১২ জন। তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে পৌঁছে যায় পুলিশ, শুরু হয় উদ্ধার কাজ। জানা গিয়েছে অত্যন্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন বাসচালক। যার জেরেই এই ঘটনা। আহতদের সকলকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে।

এদিকে, মহারাষ্ট্রের এই ঘটনার পর পরই মথুরায় আরেকটি পথদুর্ঘটনার বলি হন ১০ জন। মথুরা থেকে রাজস্থানের বালাজি মন্দিরে একটি তীর্থযাত্রী বোঝাই গাড়ি খালে পড়ে গেলে ঘটে যায় দুর্ঘটনা। ভোর সাড়ে চারটে নাগাদ এই ঘটনা ঘটে।
মৃতদের মধ্যে প্রত্যেকেই একই পরিবারের সদস্য। ঘটনায় মারা গিয়েছে ২ জন শিশুও। এদিকে, ঘটনার পর পরই ঘটনাস্থলে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। এবোড় খেবড়ো খারাপ রাস্তার কারণেই এই দুর্ঘটনা বলে দাবি তাঁদের।












Click it and Unblock the Notifications