১০ জুন সূর্যগ্রহণ ভারতের কোন কোন জায়গা থেকে দেখা যাবে! কিছু তথ্য একনজরে

১০ জুন সূর্যগ্রহণ ভারতের কোন কোন জায়গা থেকে দেখা যাবে! কিছু তথ্য একনজরে

বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যেতে চলেছে ১০ জুন। ১০ জুনের আকাশে বিরল এক মহাজাগতিক দৃশ্য তৈরি হতে চলেছে সেই দিন। এই ঘটনায় গোটা বিশ্বে জ্যোতিষবিদ থেকে জ্যোতির্বিজ্ঞানী মহলে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে। এদিকে আসন্ন এই গ্রহণ ঘিরে একের পর এক তথ্য সামনে আসতে শুরু করেছে। একনজরে দেখা যাক সূর্যগ্রহণ ঘিরে কিছু তথ্য।

ভারত থেকে কি দেখা যাবে সূর্যগ্রহণ?

ভারত থেকে কি দেখা যাবে সূর্যগ্রহণ?

১০ জুনের সূর্যগ্রহণে চাঁদ প্রায় সূর্যের ৯৭ শতাংশ অংশ ঢেকে দিতে চলেছে। সেই দিন ভারতের সমস্ত জায়গা থেকে সূর্যের গ্রহণ দেখা যাবে না। তবে এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে অরুণাচল প্রদেশ ও তার সংলগ্ন কিছু এলাকা থেকে এই সূর্যগ্রহণ দেখা যেতে পারে। এমনকি লাদাখ থেকেও দেখা যেতে পারে সূর্যগ্রহণ।

 ১০ জুন সূর্যগ্রহণের সময়

১০ জুন সূর্যগ্রহণের সময়

২০২১ সালের প্রথম সূর্যগ্রহণ ১০ জুন দুপুর ১ টা ৪২ মিনিট থেকে শুরু হবে। এরপর তা চলবে সন্ধ্যে ৬ টা ৪১ মিনিট পর্যন্ত। প্রসঙ্গত, ২০২১ সালে এই গ্রহণই এমন একটি মাত্র গ্রহণ যা চন্দ্রগ্রহণের ১৫ দিনের মাথায় ঘটছে।

বিশ্বের কোথা থেকে দেখা যাবে গ্রহণ?

বিশ্বের কোথা থেকে দেখা যাবে গ্রহণ?

১০ জুনের গ্রহণ শুধুমাত্র এশিয়া থেকেই দেখা যাবে না। উত্তর আমেরিকা, কানাডা, গ্রিনল্যান্ড, উত্তর কানাডা, ইউরোপ, পশ্চিম আফ্রিকা থেকেও দেখা যাবে এই গ্রহণ । তবে এশিয়ায় এই গ্রহণ আংশিকভাবে দেখা যাবে।

 'রিং অফ ফায়ার' আসন্ন

'রিং অফ ফায়ার' আসন্ন

১০ জুনের সূর্যগ্রহণ মূলত 'রিং অফ ফায়ার'। বলা হচ্ছে চাঁদ এই দিনে সূর্যের ৯৭ শতাংশ অঁশ ঢেকে দেবে। ফলে সূর্যের শেষাংসে একটি আলোর বৃত্ত তৈরি হবে। যা রিং অফ ফায়ার নামে খ্যাত। ২০২১ সালের প্রথম গ্রহণে এই দৃশ্য দেখা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+