Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কর্ণাটকে কংগ্রেসের বিজয় মিছিলে অ্যাসিড হামলা, টুমকুরে জখম অন্তত ১০

কর্ণাটকে স্থানীয় পুর নির্বাচনে কংগ্রেসের জয়ী প্রার্থীদের বিজয় মিছিলে অ্যাসিড হামলার অভিযোগ উঠল। ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন কর্মী-সমর্থক।

কর্ণাটকে স্থানীয় পুর নির্বাচনে কংগ্রেসের জয়ী প্রার্থীদের বিজয় মিছিলে অ্যাসিড হামলার অভিযোগ উঠল। ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন কর্মী-সমর্থক। সকলের মুখ ও শরীরের বিভিন্ন জায়গায় পুড়ে গিয়েছে। ঘটনায় হইচই পড়ে গিয়েছে দক্ষিণের রাজ্যে। এদিনই পুর ভোটের ফলাফল ঘোষণা হওয়ার কথা এরাজ্যে।

কর্ণাটকে কংগ্রেসের বিজয় মিছিলে অ্যাসিড হামলা, জখম অন্তত ১০

আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে। কারা এই হামলা চালাল তা সঠিক করে বোঝা যায়নি এখনও। পুলিশ তদন্তে নেমেছে। টুমকুরের কংগ্রেস প্রার্থী ইনায়াতুল্লাহ খানের বিজয় মিছিলে হামলা চলেছে।

কংগ্রেস কর্মীদের অভিযোগ, দলের প্রার্থী জেতার পর বিজয় মিছিল বেরোয়। ভিড়ের মধ্যে কেউ একজন অ্যাসিড ছুঁড়ে দেয়। সঙ্গে সঙ্গে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়েছেন, খুব কম মাত্রার বাথরুম পরিষ্কার করার অ্যাসিড ছুঁড়ে দেওয়া হয়েছে। আঘাত বড়কিছু নয়। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

দুপুর ১টা পর্যন্ত বেরনো ফলে ২৭০৯টি আসনের মধ্যে কংগ্রেস ইতিমধ্যে ৯০৫টি জিতে গিয়েছে। জেডিএস ৩৬৪টি আসন জিতে দ্বিতীয় স্থানে রয়েছে। নির্দল প্রার্থীরা ১৯৫টি আসন জিতেছে। ফলে বিজেপিকে ছাপিয়ে লোকসভা ভোটের আগে কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোট যে এগিয়ে রয়েছে তা ফের একবার প্রমাণ হয়ে গেল বলে মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+