ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে নিখোঁজ এক ভারতীয়, আটকে আরও ১০: কেন্দ্র

চারপাশ জূড়ে শুধুই ছড়ানো ছেটানো মৃতদেহ! আহতদের ভিড় বাড়ছে সে দেশের হাসপাতালগুলিতে। কেউ খুঁজছেন তাঁর পরিবারকে তো কেউ খুঁজছেন কাছের মানুষকে। এমনই ভারতীয়ের খোঁজ চালাচ্ছে প্রশাসন।

turkey earthquake: ভয়ঙ্কর কম্পনে কার্যত ধূলিসাৎ তুরস্ক! চারপাশ জুড়ে শুধুই ছড়িয়ে ধ্বংসের ছবি। আর সেখানেই খোঁজ মিলছে না এক ভারতীয়ের। শুধু তাই নয়, সে দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকাতে আটকে রয়েছে আরও ১০ জন ভারতীয়। আজ বুধবার এমনটাই জানাল বিদেশমন্ত্রক।

ইতিমধ্যে ভূমিকম্পে বিধংস্ত তুরস্কের পাশে দাঁড়িয়েছে ভারত। সবরকম ভাবে সাহায্য ঘোষণা কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরপরেই এমনই চাঞ্চল্যকর তথ্য জানানো হল মন্ত্রকের তরফে। অন্যদিকে সে দেশে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। কয়েক হাজার মানুষ আহত। এই অবস্থায় ভারত সরকারের এহেন ঘোষণা খুবই উদ্বেগের বলে মনে করা হচ্ছে।

পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে

পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে

যদিও নিখোঁজ যুবকের পরিবারের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ ভারত সরকার রাখছে বলেও জানিয়েছে বিদেশমন্ত্রক। জানা যাচ্ছে, একটি সংস্থায় কাজের সূত্রেই ওই যুবক তুরস্কে যায়। সে দেশে থেকেই সে কাজ চালাত বলে জানা যাচ্ছে। কিন্তু ভয়ঙ্কর ভূমিকম্পের পর থেকেই ওই যুবকের খোঁজ নেই বলে খবর। এমনকি যে সংস্থার হয়ে ওই যুবক তুরস্কে যায় সেই সংস্থার সঙ্গেও সরকার যোগাযোগ রাখছে বলে মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

১০ জন ভারতীয় আটকে রয়েছেন।

১০ জন ভারতীয় আটকে রয়েছেন।

অন্যদিকে বিদেশমন্ত্রকের সেক্রেটারি সঞ্জয় বর্মা জানিয়েছেন, একজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। পাশাপাশি ১০ জন ভারতীয় আটকে রয়েছেন। তাঁরা তুরস্কের বিভিন্ন প্রত্যন্ত এলাকাতে আটকে রয়েছেন বলে খবর। তবে তাঁরা সবাই নিরাপদ রয়েছেন বলেই জানিয়েছেন সঞ্জয় বর্মা। ইতিমধ্যে তুরস্কের আদানাতে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে বলেও এদিন জানিয়েছেন তিনি। সেই কন্ট্রোল রুমের মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছেন সঞ্জয় বর্মা। এছাড়াও যারা যেভাবে সাহায্য চাইছেন তা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

OperationDost-এর মাধ্যমে চলছে উদ্ধার

OperationDost-এর মাধ্যমে চলছে উদ্ধার

ইতিমধ্যে ধ্বংসাত্মক তুরস্কে পৌঁছে গিয়েছে ভারতীয় বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যরা। সে দেশের উদ্ধারকারী দলের সঙ্গে হাত হাত মিলিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন তাঁরা। এছাড়াও গিয়েছেন চিকিৎসক থেকে শুরু করে মেডিক্যাল টিম, ওষুধ পাঠানো হয়েছে। একই সঙ্গে সিরিয়ার দিকেও সাহায্যের হাত বাড়ানো হয়েছে। সেখানেও পাঠানো হয়েছে ভারতীয় প্রতিনিধিদের। 'অপারেশন দোস্ত' ঘোষণা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর সেই আওতায় সবরকম ভাবে সাহায্য করা হচ্ছে।

অন্যদিকে তুরস্কে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। কার্যত প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে মৃতের সংখ্যাটা। ইতিমধ্যে ১২ হাজার ছাড়িয়ে গিয়েছে মৃতের সংখ্যা। আহত কয়েক হাজার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+