হায়দ্রাবাদে ভেঙে পড়ল ৬ তলা বাড়ি, ১০ জনের মৃত্যুর আশঙ্কা
হায়দ্রাবাদে বহুতল ভেঙে পড়ায় কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নানকরামগুড়ার কাছে ৬ তলার একটি বহুতল ভেঙে পড়ে।
হায়দ্রাবাদ, ৯ ডিসেম্বর : হায়দ্রাবাদে বহুতল ভেঙে পড়ায় কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নানকরামগুড়ার কাছে ৬ তলার একটি বহুতল ভেঙে পড়ে।
সূত্রের খবর অনুযায়ী, বহুতল সম্প্রতিই নির্মান হয়েছিল। টাইল লাগানোর কাজ এবং জলের পাইপ বসানোর কাজ চলছিল। এই বহুতলে কাজের সূত্রে পাঁচটি পরিবার থাকত।

দুর্ঘটনার সময় পাঁচটি পরিবার বহুতলে ছিল বলে জানা গিয়েছে। এদের মধ্যে ৪টি টাইল মিস্ত্রি ও কলের মিস্ত্রির। এবং একটি হল বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষীর পরিবার।
ইতিমধ্যে ধ্বংসস্তুপ থেকে ১২ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এনডিআরএফ এর দল উদ্ধারকাজে নেমেছে। তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী এন নরসিংহ রেড্ডি, আবগারী মন্ত্রী পদ্মা রাও এহং সাইবারাবাদের পুলিশ প্রধান ঘটনাস্থলে পৌঁছেছেন।
ডেপুটি পুলিশ কমিশনার বিশ্বপ্রসাদ জানিয়েছেন বহুতল নির্মানের ক্ষেত্রে নিয়মের লঙ্ঘন করা হয়েছে। এবিষয়ে পূর্ণ তদন্ত হবে।












Click it and Unblock the Notifications