দিল্লি বিধানসভা নির্বাচন ২০১৫ : ১০টি গুরুত্বপূর্ণ তথ্য যা জেনে রাখা ভাল
নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি : সকাল ৮ টা থেকে শুরু হয়েছে নয়াদিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ।

কিন্তু এই দিল্লি বিধানসভা নির্বাচনের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য যা জেনে রাখা ভাল, দেওয়া হল নীচে।
১.মোট ভোটারের সংখ্যা ১.৩ কোটি, যার মধ্যে ৫৯ লক্ষ মহিলা ভোটার, ২.২ লক্ষ্য কিশোর-কিশোরি এবং ২০ থেকে ২৯ বছরের ভোটারের সংখ্যা ৩৭ লক্ষ। সবচেয়ে উল্লেখ্যযোগ্য তথ্য হল, শতায়ু অর্থাৎ যাদের বয়স একশো বছরের বেশি তেমন ভোটারের সংখ্যা ৩০০-র বেশি।
২.বিকাশপুরী বিধানসভা কেন্দ্রে ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি, এবং চাঁদনি চক বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যা সবচেয়ে কম।
৩.রাজধানীর ১৪টি জায়গার ৭০টি 'স্ট্রং রুমে' ভোটাগ্রহণের পর ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলি রাখা হবে। এই কক্ষগুলির জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে।
৪.'লাইভ ওয়েভ কাস্ট' -এর মাধ্যমে কন্ট্রোলরুম থেকে ভোটকেন্দ্রগুলিতে নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন।
৫. নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, নয় হাজারেরও বেশি ভোটার ঘরছাড়া।
৬. ভোটগ্রহণ পদ্ধতি নির্বিঘ্নে সম্পন্ন করতে ৯৫,০০০ সরকারি কর্মীদের নির্বাচনের দায়িত্বে রাখা হয়েছে।
৭. নির্বাচনের জন্য ১১,৭৬৩টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ২,৫৩০ টি জায়গায়, এর মধ্যে ৭৪১ ভোটকেন্দ্রকে স্পর্ষকাতর ও ১৯১টি কেন্দ্রকে অতি স্পর্ষকাতর বলে চিহ্নিত করা হয়েছে।
৮. ৭০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে।
৯. মোট ৬৭৩ প্রার্থীর ভাগ্যপরীক্ষা হচ্ছে আজ।
১০. রাজধানীর লড়াই মূলত দ্বিমুখী। আপ এবং বিজেপির মধ্যে চলছে জোর লড়াই।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications