দেশের সবচেয়ে নোংরা শহরের তালিকায় দশে দশ পেল পশ্চিমবঙ্গ, প্রথম দশটা শহরই এরাজ্যের

Dirtiest Cities India: শহরের পথ-ঘাট হবে পরিষ্কার-পরিচ্ছন্ন। এমনটাই সবাই চায়। রাস্তা, পার্ক, জলাশয় কোথাও কোনও নোংরা থাকবে না, এমন হলে কে না খুশি হন। তবে বাস্তবে পাড়ার রাস্তা কিংবা বাড়ির পিছনের জলাশয় তেমনটা হয় না। সাধারণ মানুষ থেকে প্রশাসন সবারই দায় রয়েছে এ ক্ষেত্রে। সবার চেষ্টাতেই একটা এলাকা পরিচ্ছন্ন করা সম্ভব।

আবার কোথাও কোথাও সেটা করে দেখিয়েছে শহরবাসী ও প্রশাসন। ঠিক যেমন মধ্য প্রদেশের ইন্দোর। পরিছন্ন শহরের তালিকায় বারবার এই শহরের নাম সবার আগে উঠে এসেছে। এবারও তার ব্যতিক্রম হল না। সমীক্ষা করে স্বচ্ছ সুরবেক্ষণ (Swachh Survekshan 2023) নামে যে তালিকা (Dirtiest Cities India) প্রকাশ করা হয়েছে, তাতেও সবার ওপরে রয়েছে ইন্দোর। আর কলকাতা? পরিচ্ছন্নতায় নম্বর বেশ কম তিলোত্তমার।

Dirtiest Cities India

শুধুমাত্র কলকাতা নয়, তালিকায় (Dirtiest Cities India) নীচের দিকে যে শহরগুলির নাম আছে, তার মধ্যে ১০টিই পশ্চিমবঙ্গের কোনও না কোনও জায়গা। কলকাতা ছাড়াও অরিচ্ছন্ন শহরের তালিকায় নাম রয়েছে কল্যাণী, মধ্যমগ্রামস কৃষ্ণনগর, আসানসোল, রিষড়া, বিধাননগর, কাঁচড়াপাড়া, ভাটপাড়া। আর সবথেকে নোংরা শহর হল হাওড়া। কলকাতা আর ভাটপাড়া ছাড়া বাকি শহরগুলির পরিচ্ছন্নতার নিরিখে প্রাপ্ত নম্বর ১০০০-এরও কম।

এছাড়াও অপরিচ্ছন্ন শহরগুলি (Dirtiest Cities India) হল মেঘালয়ের সিমলা ও বিহারের খাগাড়িয়া ও সীতামারি। এই নিয়ে সাতবার সবথেকে পরিষ্কার শহর হিসেবে চিহ্নিত হল ইন্দোর। এরপরেই রয়েছে সুরাট, নাভি মুম্বই, বিশাখাপত্তনম ও ভোপাল। এছাড়া রাজ্যের নিরিখে পরিচ্ছন্নতায় বেশি নম্বর পেয়েছে মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, ছত্তিসগঢ়। অপরিচ্ছন্ন রাজ্যগুলি হল অরুণাচল প্রদেশ, মিজোরাম, রাজস্থান, নাগাল্যান্ড।

প্রতি বছরই বিভিন্ন মাপকাঠিতে বিচার করে পরিচ্ছন্ন শহর বেছে নেওয়া হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে এই স্বচ্ছ সুরবেক্ষণ পুরস্কারের মঞ্চে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই পুরস্কারের প্রতিযোগিতায় থাকে ৪ হাজার ৪৪৭টি শহর ও ১২ কোটি মানুষ। পরিছন্নতার মাপকাঠিতে এটাই বিশ্বের সবথেকে বড় সমীক্ষা। পরিচ্ছন্ন শহর হিসেবে রয়েছে বিজয়ওয়াড়া, তিরুপতি, পুনের মতো শহরের নামও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+