যোগী রাজ্যে উড়ে গেল আস্ত বাড়ি! প্রবল বিস্ফোরণে মৃত ১০, বাড়তে পারে মৃতের সংখ্যা
উত্তর প্রদেশের মৌ জেলায় প্রবল বিস্ফোরণ। এই বিস্ফোরণে এখনও পর্যন্ত দশজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
উত্তর প্রদেশের মৌ জেলায় প্রবল বিস্ফোরণ। এই বিস্ফোরণে এখনও পর্যন্ত দশজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এদিন সকালে বাড়িতে প্রথমে সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে গোটা বাড়িটাই ভেহে পড়ে। যার মধ্যে আটকা পড়ে যান বহু মানুষ। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও অনুসন্ধান করতে পারেনি পুলিশ।

বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারাই উদ্ধারে হাত লাগান। খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
এদিকে এই মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের হাসপাতালে ভর্তির নির্দেশের পাশাপাশি, নিহত ও আহতদের পরিবারকে সাহায্যের নির্দেশ দিয়েছেন তিনি।
7 dead and 15 injured after a two-storey building collapsed following a cylinder blast at a home in Mohammadabad, Mau. Several feared trapped. More details awaited. pic.twitter.com/cFr7Q0pEr4
— ANI UP (@ANINewsUP) October 14, 2019












Click it and Unblock the Notifications