অভিনেতা রাজপাল যাদবের দশ দিনের জেল হেফাজত

২০১০ সালে দিল্লির ব্যবসায়ী এম জি আগরওয়ালের কাছ থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। বলেছিলেন, ওই টাকা খরচ করে সিনেমা তৈরি করবেন। ২০১২ সালে 'আতা পাতা লাপাতা' নামের সিনেমাটি মুক্তি পায়। তা ভালো ব্যবসাও করে। কিন্তু, ঋণ শোধ করেননি তিনি। ওই ব্যবসায়ী আদালতের দ্বারস্থ হলে আদালত তাঁকে এর আগে হাজির থাকতে বলেছিল। তখন তিনি হাজিরা দেননি। এদিন হাজির থাকার কথা থাকলেও অনুপস্থিত থাকেন। আর তার জেরেই আদালতের তোপে পড়েন তিনি। রাজপাল যাদবকে গ্রেফতার করে জেল হেফাজতে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেন বিচারপতি।












Click it and Unblock the Notifications