বিহারে মাওবাদী হামলায় নিহত ১০ কোবরা জওয়ান, আহত আরও ৫

পাটনা, ১৯ জুলাই : বিহারের ঔরঙ্গাবাদে মাওবাদীদের করা আইইডি বিস্ফোরণে কমপক্ষে ১০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। এরা সকলেই 'কোবরা' বাহিনীর সদস্য ছিলেন। ঘটনায় জখম হয়েছেন আরও ৫ জওয়ান।

সেনা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত জওয়ানদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হেলিকপ্টারে চাপিয়ে আহতদের এনে রাঁচির হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

বিহারে মাওবাদী হামলায় নিহত ১০ কোবরা জওয়ান, আহত আরও ৫

সেনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন মাওবাদীরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সেনা-মাওবাদী এই এনকাউন্টার শুরু হয় সোমবার বিকেলের পরে। সোমবার স্থানীয় জঙ্গলে তল্লাশি চালাচ্ছিলেন কোবরা জওয়ানরা। শুরু হয় গুলির লড়াই। হঠাৎই মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে প্রাণ হারান ১০ জওয়ান। পাল্টা লড়াইয়ে ৩ মাওবাদী নিহত হয়েছে। জঙ্গলে আরও মাওবাদী রয়েছে বলে খবর। তাদের সন্ধানে এখনও চিরুনি তল্লাশি চালাচ্ছেন জওয়ানরা।

মনে করা হচ্ছে, নিজেদের এলাকায় প্রশাসনকে ঢুকতে না দিতে জঙ্গলের আরও নানা জায়গায় বোমা বা অন্য বিস্ফোরক পুঁতে রেখেছে মাওবাদীরা। সেগুলির খোঁজেই তল্লাশি চলছে। এছাড়া জওয়ানরা একে-৪৭, ইনসাস এর মতো রাইফেল ও গ্রেনেড লঞ্চার উদ্ধার হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+