কাটবে করোনা সংকট, সিরাম ইনস্টিটিউটে ১০ কোটি কোভিশিল্ড উৎপাদন জুন মাসে
কাটবে করোনা সংকট, সিরাম ইনস্টিটিউটে ১০ কোটি কোভিশিল্ড উৎপাদন জুন মাসে
করোনা টিকা উৎপাদনে জোর দিতে বলেছিলেন প্রধানমন্ত্রী। তাতে গুরুত্ব দিয়েই ভারতের সিরাম ইনস্টিটিউট জুন মাসে ১০ কোটি কোভিশিল্ড উৎপাদন করেছে। এতে দেশে করোনা সংকট অনেকটাই কমবে বলে জানা গিয়েছে। জুলাই মাস থেকে ভ্যাকসিন তৎপরতা শুরু করতে চলেছে কেন্দ্র।

টিকাকরণে আমেরিকাকে ছাপিয়ে গেল ভারত
করোনা টিকা করণে আমেরিকাকে ছাপিয়ে গেল ভারত। এখনও পর্যন্ত ভারত ৩২.৩৬ কোটি করোনা টিকা িদয়েছে। সে তুলনায় আমেরিকার সংখ্যা অনেকটাই কম। আমেরিকায় ৩২.৩৩ কোটি করোনা টিকা দিয়েছে। এতদিন টিকাকরণে প্রায় শীর্ষে ছিল আমেরিকা। তাকে এবার ছাপিয়ে গিয়েছে ভারত।

১০ কোটি টিকা উৎপাদন
টিকা সংকটের মাঝে সুখবর শোনাল সিরাম ইনস্টিটিউট। জুন মাসে ১০ কোটি কোভিশিল্ট উৎপাদন করেছে সংস্থা। এতে ভারতের টিকা সংকট অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। গত ৬ দিনে ভারতে ৬২ লক্ষ মানুষের টিকাকরণ হয়েছে। মোদী সরকার দিনে ১ কোটি টিকাকরণের লক্ষ্য মাত্রা নিয়েছে। জুলাই মাস থেকে সেই লক্ষ্যে ঝাঁপাবে কেন্দ্র। শনিবারই টিকাকরণ নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তৃতীয় তরঙ্গের আশঙ্কা
করোনা সংক্রমণের সংখ্যা কমতে শুরু করলেও উঁকি দিচ্ছে তৃতীয় তরঙ্গের আতঙ্ক। করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ১ হাজারের কম মানুষ। কমছে করোনা আক্রান্তের সংখ্যাও। তবে ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে বেশি আতঙ্কিত গবেষকরা। ১১টি রাজ্যে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট।












Click it and Unblock the Notifications