স্কুল খুলতেই বিপত্তি, একসঙ্গে ১০ পড়ুয়া করোনা আক্রান্ত নয়ডার স্কুেল, ফের কি ধাক্কা খাবে পঠন-পাঠন

স্কুল খুলতেই বিপত্তি, একসঙ্গে ১০ পড়ুয়া করোনা আক্রান্ত নয়ডার স্কুেল, ফের কি ধাক্কা খাবে পঠন-পাঠন

নয়ডায় একই স্কুলে একসঙ্গে ১০ জন পড়ুয়া করোনা আক্রান্ত। ফের কি করোনা আতঙ্ক ফিরছে। এই নিয়ে উদ্বেগ বেড়েছে উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরে। একটি জেলার মধ্যেউ ৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ১০ জন স্কুল পড়ুয়া। এই এলাকায় ৪টি স্কুেল ২৩ জন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছেন। তাহলে কি সত্যি উঁকি দিচ্ছে করোনার চতুর্থ ওয়েভ।

১০ পড়ুয়া করোনা আক্রান্ত

১০ পড়ুয়া করোনা আক্রান্ত

নাম মাত্র করোনা সংক্রমণ হচ্ছে দেশে। পরিস্থিতি বিবেচনা করে এপ্রিল মাস থেকেই খুলে দেওয়া হয়েছে দেশের সব স্কুলে। মাস্ক ছাড়া আর কোনও করোনা বিধি মানা হচ্ছে না স্কুেল। প্রায় প্রতিদিনই ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছেন। ইতিমধ্যেই উত্তর প্রদেশের নয়ডা বা গৌতম বুদ্ধ নগরে পর পর চারটি স্কুেল করোনা আক্রান্ত হয়েছেন পড়ুয়ারা। নয় নয় করে ২৩ জন পড়ুয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নয়ডার চারটি স্কুেল। নতুন করে শঙ্কার মেঘ ঘনাচ্ছে।

নয়ডায় বাড়ছে করোনা

নয়ডায় বাড়ছে করোনা

উত্তর প্রদেশের নয়ডায় বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গৌতম বুদ্ধ নগরের একটি জায়গার মধ্যেই নতুন করে ৩৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তারমধ্যে আবার ১০ জন করোনা আক্রান্ত। দিল্লির কাছেই গৌতম বুদ্ধ নগরের এই জায়গায় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। তাতেই নতুন করে উদ্বেগ বেড়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে ১০ জন শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তারা কিন্তু স্কুলকে সেখবর জানায়নি। কাজেই তাঁদের থেকে স্কুলে কতজন শিশুর শরীরে করোনা সংক্রমণ ছড়িয়েছে তা এখনও স্পষ্ট নয় নয়ডার স্বাস্থ্যকর্মীদের কাছে।

চতুর্থ ওয়েভ কি শুরু হয়ে গেল

চতুর্থ ওয়েভ কি শুরু হয়ে গেল

নয়ডায় হঠাৎ করে ২৩ জন শিশুর মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার খবরে নতুন করে করোনা ভাইরাসের শঙ্কার মেঘ ঘনাতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় েদশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে। প্রায় ১০৮৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। সেই সঙ্গে বেড়েছে করোনা সংক্রমণে মত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ২৬ জন। গতকাল সংখ্যাটা অনেকটাই কম ছিল। তার থেকেই শঙ্কার মেঘ ঘনাচ্ছে। চতুর্থ ওয়েভ কি তাহলে শুরু হয়ে গেল। কারণ কানপুর আইআইটির গবেষকরা জানিয়েছিেলন মে মাস থেকে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়বে। অর্থাৎ চতুর্থ ওয়েভ শুরু হয়ে যাবে।

ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টের হদিশ

ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টের হদিশ

ইতিমধ্যেই ওমিক্রনের আবার নতুন দুই ভ্যারিয়েন্টের হদিশ মিেলছে দক্ষিণ আফ্রিকায় এবং ইউরোপেষ দক্ষিণ আফ্রিকা এবং ইউরোপের একাধিক জায়গায় ছড়িয়ে পড়েছে এই নতুন ভ্যারিয়েন্ট। এই দুই নতুন ভ্যারিয়েন্ট আরও বেশি সংক্রামক বলে দাবি করেছেন গবেষকরা। ওমিক্রন ভ্যারিয়েন্টের হাত ধরেই দেশে করোনা ভাইরাসের থার্ড ওয়েভ থাবা বসিয়েছিল ভারতে। যদিও সেটা তেমন ভয়াবহ আকার নেয়নি। তবে চতুর্থ ওয়েভের মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে মোদী সরকার। সেকারণে আগেই প্রধানমন্ত্রী দেশবাসীকে সতর্ক করেছেন। করোনা সংক্রমণকে এখনও হাল্কা ভাবে না নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+