মাত্র ১ জন ভোটার নিয়ে প্রথম দফায় ভোটগ্রহণ অরপণাচলের এই বুথে! হায়উলিয়াং কেন্দ্রে কী ঘটছে
আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা। তারপরই ভোটের ঢাকে কাঠি পড়তে চলেছে গোটা দেশ জুড়ে। সপ্তদস লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্ব শুরু হতে চলেছে ১১ এপ্রিল।
আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা। তারপরই ভোটের ঢাকে কাঠি পড়তে চলেছে গোটা দেশ জুড়ে। সপ্তদস লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্ব শুরু হতে চলেছে ১১ এপ্রিল। গোটা দেশের রাজনীতির উত্তাপ যখন তুঙ্গে, তখন দেশের উত্তর পূর্বের অরুণাচলের হায়উলিয়াং আসনের একটি বুথ রীতিমত কাঁপাচ্ছে খবরের বাজার!

রাত পোহালেই অরুণাচলের ২ টি আসনে ভোট গ্রহণ। তারমধ্যে একটি আসন হায়উলিয়াং । অরুণাচলে বুধবার ২টি আসনে মোট ভোটার সংখ্যা ৭.৯৪ লাখ। তবে এর মধ্যে একটি হায়উয়লিয়াং-এর একটি বুথে ভোটারের সংখ্যা মাত্র ১ জন। শুনে অবাক লাগলেও এটাই সত্যি! ভারতীয় গণতান্ত্রিক নিয়ম মেনে এই একজন ভোটারে জন্যই সেখানে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। পৌঁছচ্ছেন প্রিসাইডিং অফিসাররাও। এই ঘটনা শুনে অনেকেরই রাজকুমার রাও অভিনীত 'নিউটন' এর কথা মনে পড়তে বাধ্য!
হায়উলিয়াং এর এই মালোগাম এলাকার বুথে মাত্র ১ জমনই ভোটার আর তিনি মহিলা। তবে সেই ভোটারের ভোটও গণতান্ত্রিক পদ্ধতিতে বেশ গুরুত্বপূর্ণ। আর সেজনই সারাদেশের সঙ্গে মালোগামও সাজছে ভোট উৎসবে।












Click it and Unblock the Notifications