কাশ্মীর: ভোররাতে গুলির লড়াই, নিহত ১ জঙ্গি, শহিদ ২ সেনা জওয়ান

জম্মু কাশ্মীরের বান্দিপোরার হাজিন এলাকায়, ভোররাতে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াইয়ে নিহত হয়েছে এক জঙ্গি। আহত হয়েছেন ভারতীয় সেনার ৯ জওয়ান।

শ্রীনগর, ১৪ ফেব্রুয়ারি : জম্মু কাশ্মীরের বান্দিপোরার হাজিন এলাকায়, ভোররাতে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াইয়ে নিহত হয়েছে এক জঙ্গি। ঘটনায় শহিদ হয়েছেন ২ সেনা জওয়ান। আহত হয়েছেন ভারতীয় সেনার ১২ জওয়ান। এদিকে ৪ জঙ্গি পালিয়েছে বলে সেনা সূত্রের খবর। জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। গতকালের বনধ- এর পর থমথমে কাশ্মীরে ফের একবার এনকাউন্টারের ঘটনা আরও একবার স্পষ্ট করে দিল কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি।

রবিবার জম্মু ও কাশ্মীরের কুলগামে সেনার সঙ্গে জঙ্গিদের এনকাউন্টারে নিকেশ করা হয় ৪ জঙ্গিকে। জঙ্গিরা হিজাবুল মুজাহিদ্দিন ও লস্কর-ঈ-তৈবা গোষ্ঠীর জঙ্গি বলে জানা যায়। দু পক্ষের গুলির লড়াইয়ে শহিদ হন ২ ভারতীয় সেনা জওয়ান। ঘটনায় আহত হয়েছেন ৩ জন জওয়ান।

কাশ্মীর: ভোররাতে গুলির লড়াই, নিহত ১ জঙ্গি, আহত ৯ সেনা

এদিকে তারপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীর। রবিবারের এনকাউন্টারে ২জন নাগরিকের মৃত্যর অভিযোগ তুলে, চলে বনধ্। ফের একবার কাশ্মীরের রাস্তায় চলতে থাকে প্রতিবাদ , বিক্ষোভ মিছিল। ওঠে ভারত বিরোধী স্লোগান।

রবিবারের এনকাউন্টারের ঘটনায় , জঙ্গিরা একটি বাড়িতে লুকিয়ে রয়েছে, এমন খবর পেয়ে সঙ্গে সঙ্গে বাড়িটির চারিদিক ঘিরে ফেলে সেনা। শুরু হয় 'অপরেশন', ১০ ঘণ্টা ধরে চলে সেই গুলির লড়াই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+