জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি হামলা, এনকাউন্টারে মৃত ১ জঙ্গি, জখম ১ জওয়ান

জম্মু ও কাশ্মীরের বন্দিপোরায় ফের হামলা চালাল জঙ্গিরা। সেনার সঙ্গে এনকাউন্টারে এক জঙ্গির মৃত্যু হয়েছে। ঘটনায় এক জওয়ান আহত হয়েছেন। সেনা সূত্রে খবর, এদিন মঙ্গলবার ভোরে পারে মহল্লা হাজিন এলাকায় হামলা হয়

শ্রীনগর, ১০ জানুয়ারি : জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় ফের হামলা চালাল জঙ্গিরা। সেনার সঙ্গে এনকাউন্টারে এক জঙ্গির মৃত্যু হয়েছে। ঘটনায় এক জওয়ান আহত হয়েছেন। সেনা সূত্রে খবর, এদিন মঙ্গলবার ভোরে পারে মহল্লা হাজিন এলাকায় হামলার ঘটনা ঘটে।

হামলাকারী জঙ্গিরা লস্করের সদস্য ছিল বলে অনুমান। তাদের ঠেকাতে নিরাপত্তারক্ষীরা এনকাউন্টার করেন। বলা হচ্ছে, অন্তত ২-৩ জন জঙ্গি একসঙ্গে হামলা চালিয়েছে।

জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি হামলা, এনকাউন্টারে মৃত ১ জঙ্গি

সেনা সূত্রে খবর, পারে মহল্লা হাজিন এলাকায় জঙ্গিদের উপস্থিতি নিজে গোয়েন্দাদের কাছে গোপন রিপোর্ট আসে। সেই সূত্রে ধরে এলাকায় তল্লাশি চালায় নিরাপত্তারক্ষীরা। তখনই লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালাতে শুরু করে।

তবে সেনা সঙ্গে সঙ্গেই জবাব দেয়। এক হামলাকারী জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়। তবে এই জঙ্গিরা লস্করের সদস্যই কিনা সেটা তদন্তের পরই বোঝা যাবে।

সোমবার তিনজন সাধারণ নাগরিককে জঙ্গিরা সীমান্তের কাছে আখনুর এলাকায় খতম করে। জম্মুর আখনুরে জেনারেল ইঞ্জিনিয়ারিং রিজার্ভ ফোর্স ক্যাম্পের কাছে এই হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় ২জন জঙ্গি জড়িত ছিল বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+