কাশ্মীরে রুদ্ধশ্বাস লড়াই! সেনা-জঙ্গি সংঘর্ষে নিকেশ ১
করোনার আবহে যখন গোটা দেশ তুমুল কঠিন পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে, তখন উপত্যকা কাশ্মীরে প্রবল সংঘর্ষ দানা বাঁধে । এদিন সেনার সঙ্গে জঙ্গিদের সংঘর্ষের জেরে ১ জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে খবর। কাশ্মীরের সোপিয়ানের দাইরোকিগামে সেনা ও জঙ্গিদের মধ্যে প্রবল সংঘর্ষের পর এই সাফল্য পায় সেনা।

এদিকে জানা গিয়েছে, একটি নয়! পর পর দুটি জঙ্গি শিবির গড়ে ফেলেছে পাকিস্তান। যেখানে গোটা বিশ্ব করোনার সঙ্গে লড়াইয়ে মত্ত। সেখানে সন্ত্রাসবাদের কাজে এগিয়ে চলেছে ইমরানের দেশ। জানা গিয়েছে লস্কর-ই-তৈবার সাহায্য নিয়ে পাকিস্তান ২ টি জঙ্গি শিবির তৈরি করেছে। উল্লেখ্য,বালাকোটে ভারত যখন সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে, তখন প্রায় ৩০০ জঙ্গিকে নিধন করা হয়েছে। এবার আরও ৪০০ জঙ্গি নিয়ে কাশ্মীর সীমান্তে তৈরি পাকিস্তান। এই জঙ্গিদের ভারতে অনুপ্রবেশ করানোই পাকিস্তানের লক্ষ্য বলে জানানো হয়েছে।
এরপর আজকে সকালে কাশ্মীরের সোপিয়ানে এমন রুদ্ধশ্বাস এনকাউন্টারের ঘটনা ঘটে গিয়েছে। সূত্রের খবর বারবার সীমান্তের ওপার থেকে পাকিস্তানি উস্কানি বার্তা আসছে ভূস্বর্গের জঙ্গিদের দিকে। আর তার জেরেই উপত্যকা জুড়ে চাঞ্চল্য।












Click it and Unblock the Notifications