পরীক্ষা শেষের উচ্ছ্বাস, দিল্লির কাশ্মীরি গেটে গাড়ির চাকায় ফুটপাতবাসীকে পিষে মারল পড়ুয়া
ফের গাড়ির চাকায় পিষে মরতে হল ফুটপাতে শুয়ে থাকা এক ব্যক্তিকে। এবার গাড়ির স্টিয়ারিং ছিল দিল্লির অভিজাত এক স্কুলের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের হাতে। সঙ্গে ছিল তার দুই নাবালক বন্ধু।
নয়াদিল্লি, ২০ এপ্রিল : ফের গাড়ির চাকায় পিষে মরতে হল ফুটপাতে শুয়ে থাকা এক ব্যক্তিকে। এবার গাড়ির স্টিয়ারিং ছিল দিল্লির অভিজাত এক স্কুলের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের হাতে। সঙ্গে ছিল তার তিন নাবালক বন্ধু। ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিল্লির কাশ্মীরি গেটে।
উত্তর দিল্লির কাশ্মীরি গেটের ব্যস্ত বাস টার্মিনাল আইএসবিটির কাছে ভোর সাড়ে ৫ টা নাগাদ এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা শেষ হওয়ার খুশিতে চার বন্ধু লং ড্রাইভে বেরিয়েছিল। তখনই এই ঘটনা ঘটে। তাদের কাছে গাড়ি চালানোর লাইসেন্স ছিল না।

প্রত্যক্ষদর্শীদের কথায় হুন্ডাই আই২০ গাড়িটি অত্যন্ত দ্রুত বেগে চালানো হচ্ছিল। গতি বেশি হওয়াতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফের কিশোর পড়ুয়া এবং ফুটপাতে গিয়ে ধাক্কা মারে। সেই ফুটপাতে অনেক ঘরছাড়া মানুষ শুয়ে ঘুমোচ্ছিলেন। তাদের মধ্য়ে একজনের মৃত্যু হয়েছে এবং ৩ জন গুরুতর আহত।
২ জন পড়ুয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশের তরফে জানানো হয়েছে গাড়িটি বেপরোয়াভাবে চালানো হচ্ছিল। এবং গাড়ির চালকের কোনও লাইসেন্সও নেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications