মুম্বইয়ে কপ্টার ভেঙে ১ জনের মৃত্যু, আহত ৩

মুম্বইয়ের শহরতলি এলাকায় গোরেগাঁওয়ের আরে কলোনি এলাকায় একটি হেলিকপ্টার ভেঙে পড়ে ১ জনের মৃত্যু হয়েছে। ঘটনার আহত হয়েছেন ৩ জন।

মুম্বই, ১১ ডিসেম্বর : মুম্বইয়ের শহরতলি এলাকায় গোরেগাঁওয়ের আরে কলোনি এলাকায় একটি হেলিকপ্টার ভেঙে পড়ে ১ জনের মৃত্যু হয়েছে। ঘটনার আহত হয়েছেন ৩ জন।

আহত তিনজনকে অগ্নিদগ্ধ অবস্থায় ঘটনাস্থলের অদূরে সেভেন হিলস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

মুম্বইয়ে কপ্টার ভেঙে ১ জনের মৃত্যু, আহত ৩

খবর পেয়েই দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ে আগুন ধরে যায় হেলিকপ্টারে।

এরপরই স্থানীয়রা পুলিশ ও ফায়ার ব্রিগেডে খবর দেয়। যে কপ্টারটি ভেঙে পড়েছে সেই রবিনসন আর৪৪ কপ্টারটি আমন অ্যাভিয়েশনের। যারা হেলিকপ্টারে প্রমোদ ভ্রমণ করায়। যেসময়ে কপ্টারটি ভেঙে পড়ে সেইসময়ই তাতে প্রমোদ ভ্রমণ করবেন বলে যাত্রীরা উঠেছিলেন।

জানা গিয়েছে, ভেঙে পড়া কপ্টারটি ১৯৯২ সালে তৈরি। এটা আগে পবন হংসের কপ্টার ছিল। পরে তা আমন অ্যাভিয়েশনকে বিক্রি করে দেওয়া হয়। এটার রেজিস্ট্রেশন নম্বর ছিল ভিটি পিএইচবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+