ছবি : চেন্নাই রেল স্টেশনে জোড়া বিস্ফোরণে মৃত ১ তরুণী, সিবিসিআইডি তদন্তের নির্দেশ জয়ললিতার
চেন্নাই, ১ মে : চেন্নাই সেন্ট্রাল স্টেশনে ব্যাঙ্গালোর-গুয়াহাটি ট্রেনে জোড়া বিস্ফোরণে মৃত্যু হল ১ মহিলা যাত্রীর। আহত হয়েছেন ১৪ জন। যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকাল ৭ টা ১৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশনে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা এই ঘটনায় সিবিসিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন।
পুলিশসূত্রের খবর, এদিন সকালে প্ল্যাটফর্ম নম্বর ৯ এ এই ট্রেনটি এসে দাঁড়ায়। এর পরই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এই কম তীব্রতাসম্পন্ন বিস্ফোরণের ঘটনা দুষ্কৃতী হামলা বলেই জানিয়েছে পুলিশ। মৃত মহিলাকে পুলিশ শনাক্ত করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে মৃতার নাম স্বাতী। বয়স ২২ বছর। গুন্টুরের বাসিন্দা স্বাতী শাহ। বিস্ফোরণের তীব্রতা কম থাকলেও স্বাতীর আসনের তলায়ই বোমাটি রাখা হয়েছিল বলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনার তীব্র বিরোধিতা করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত হতাশাজনক ও কাপুরুষোচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী
এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পুলিশের তদন্তকারী দল জানিয়েছে, একটি নয়, ২টি বিস্ফোরণের ঘটনা ঘটে এদিন। এস৪ বোগির ৭০ নম্বর আসনের তলায় বোমা রাখা হয়েছিল বলে জানা গিয়েছে। এবং অন্য বোমাটি এস৫ বোগির ৩০ নম্বর আসনের তলায় রাখা হয়েছিল।
ব্যাঙ্গালোর- গুয়াহাটি ট্রেনটি বেঙ্গালুরু থেকে ছেড়ে চেন্নাই হয়ে গুয়াহাটি যাওয়ার কথা। চেন্নাইতে একটা বড় হল্ট দেওয়া হয় কারণ এই স্টেশনে বহু যাত্রী নামেন। সকাল ৭টা বেজে ৫ মিনিট নাগাদ ট্রেনটি স্টেশনে পৌঁছয়। কিছু যাত্রী সেই সময় ট্রেন থেকে নামেন। ওই ট্রেনটি আবার ৭ টা বেজে ৫০ মিনিটে চেন্নাই স্টেশন থেকে ছাড়ার কথা ছিল।
যদিও রেলের তরফে জানানো হয়েছে আসলে ট্রেনটি ভোর ৫টা বেজে ৪০ মিনিটে চেন্নাইতে পৌছনোর কথা ছিল। কিন্তু দেরীর কারণে ট্রেনটি ৭ টার পর চেন্নাই স্টেশনে পৌছয়। তাই পুলিশের অনুমান দুষ্কৃতীরা অন্য কোনও জায়গায় এই বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল, কিন্তু ট্রেনটি কোনও কারণে দেরী করায় বিস্ফোরণ ২টি চেন্নাই সেন্ট্রাল স্টেশনের মধ্যেই হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, তামিলনাড়ু পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌছয়। এই ঘটনায় সন্দেহভাজন ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরণের সময় ওই ট্রেনেরই অন্য বোগিতে ওই ব্যক্তি উপস্থিত ছিল বলে জানিয়েছে পুলিশ। পুলিশের বোম স্কোয়াড, ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌছিয়েছে। পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। আর কোথাও কোনও বোমা রাখা হয়েছে কিনা তা চিরুণী তল্লাশি করে দেখছেন তদন্তকারী অফিসাররা।
প্রত্যক্ষদর্শীদের কথায়, আচমকা একটা বিকট শব্দ শোনা যায়। আতঙ্কের জেরে হুড়োহুড়ি পড়ে যায়। আহতদের চেন্নাই সেন্ট্রাল স্টেশনের নিকটবর্তী সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আহতদের চিকিৎসা চলছে। ওই ট্রেনের অন্যান্য যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে মৃতার পরিবারকে ১ লক্ষ টাকা, ও আশঙ্কাজনক ২ যাত্রীকে ৫৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া বাকি যাদের চোট গুরুতর নয় তাদের ৫০০০ টাকা হিসাবে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছ।
রেলের তরফে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। যে কোনও ব্যক্তি এসংক্রান্ত অনুসন্ধানের জন্য ০৪৪-২৫৩৫৭৩৯৮ নম্বরে ফোন করতে পারেন।

চেন্নাই
সকাল ৭.০৫ মিনিটে প্ল্যাটফর্ম নম্বর ৯ এ ব্যাঙ্গালোর-গুয়াহাটি ট্রেনটি এসে দাঁড়ায়। ৭.১৫মিনিট নাগাদ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এই কম তীব্রতাসম্পন্ন বিস্ফোরণের ঘটনা দুষ্কৃতী হামলা বলেই জানিয়েছে পুলিশ।

চেন্নাই
রেলের তরফে জানানো হয়েছে, আসলে ট্রেনটি ভোর ৫টা বেজে ৪০ মিনিটে চেন্নাইতে পৌছনোর কথা ছিল। কিন্তু দেরীর কারণে ট্রেনটি ৭ টার পর চেন্নাই স্টেশনে পৌছয়। তাই পুলিশের অনুমান দুষ্কৃতীরা অন্য কোনও জায়গায় এই বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল, কিন্তু ট্রেনটি কোনও কারণে দেরী করায় বিস্ফোরণ ২টি চেন্নাই সেন্ট্রাল স্টেশনের মধ্যেই হয়েছে।

চেন্নাই
রেল মন্ত্রকের তরফে মৃতার পরিবারকে ১ লক্ষ টাকা, ও আশঙ্কাজনক ২ যাত্রীকে ৫৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, এছাড়া বাকি যাদের চোট গুরুতর নয় তাদের ৫০০০ টাকা হিসাবে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছ।

চেন্নাই
পুলিশের তদন্তকারী দল জানিয়েছে, একটি নয়, ২টি বিস্ফোরণের ঘটনা ঘটে এদিন। এস৪ বোগির ৭০ নম্বর আসনের তলায় বোমা রাখা হয়েছিল বলে জানা গিয়েছে। এবং অন্য বোমাটি এস৫ বোগির ৩০ নম্বর আসনের তলায় রাখা হয়েছিল।

চেন্নাই
পুলিশের তরফে জানানো হয়েছে, তামিলনাড়ু পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌছয়। এই ঘটনায় সন্দেহভাজন ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরণের সময় ওই ট্রেনেরই অন্য বোগিতে ওই ব্যক্তি উপস্থিত ছিল বলে জানিয়েছে পুলিশ। পুলিশের বোম স্কোয়াড, ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌছিয়েছে। পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। আর কোথাও কোনও বোমা রাখা হয়েছে কিনা তা চিরুণী তল্লাশি করে দেখছেন তদন্তকারী অফিসাররা।












Click it and Unblock the Notifications