বাড়ছে আরও কষ্ট, তীব্র দহনে পুড়বে ভারত, মৃত্যু হবে লাখ লাখ মানুষের, বলছে রিপোর্ট

দহন আর তীব্র দহন। আরও বাড়বে গরমের দামট। ২১০০ সালে তীব্র দহনে ভারতে লাখ লাখ মানুষের মৃত্যু হবে এমনই আশঙ্কার কথা শোনাল ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাব।

দহন আর তীব্র দহন। ভবিষ্যতে আরও বাড়বে গরমের দামট। ২১০০ সালে তীব্র দহনে ভারতে লাখ লাখ মানুষের মৃত্যু হবে এমনই আশঙ্কার কথা শোনাল ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাব। আগামী পাঁচ বছরের মধ্যে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশে পরিণত হবে। তাই সামান্য তাপ মাত্রা বৃদ্ধিও বিরূপ প্রভাব ফেলবে ভারতে। এবং সেটা মারাত্মক আকার নেবে।

দহন বাড়বে ভারতে

দহন বাড়বে ভারতে

যত দিন যাবে ভারতে দহনের মাত্রা তত বাড়বে। গরম এতোটাই তীব্রতর হয়বে যে ২১০০ সালের মধ্যে ভারতে প্রায় কয়েক লাখ লোকের মৃত্যু ঘটবে। তীব্র তাপপ্রবাহ চলবে গোটা দেশে। স্বাভাবিক তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে ২৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে।

দিল্লির তাপমাত্রা ২২গুণ বেড়ে যাবে

দিল্লির তাপমাত্রা ২২গুণ বেড়ে যাবে

এমনিতেই রাজধানী দিল্লির তাপমাত্রা সহ্যের অতীত। প্রতিবছরই সেটা চরমে গিয়ে পৌঁছয়। যত দিন যাবে সেই তাপমাত্রা নাকি সহ্যাতীত হয়ে উঠবে। প্রায় ২২ গুণ বেড়ে যাবে দিল্লির তাপমাত্রা। একদিকে গ্রিন হাউস গ্যাল অন্যদিকে শুকনো ফসল পোড়ানোর দূষণ সব মিলিয়ে ত্রাহি অবস্থা তৈরি হবে দিল্লিতে।

গরমে মৃত্যুর তালিকার শীর্ষে ওড়িশা

গরমে মৃত্যুর তালিকার শীর্ষে ওড়িশা

গরমে মৃত্যুর ঘটনা বাড়বে ওড়িশাতে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে ২১০০ সালের মধ্যে ওড়িশায় গরমে মৃত্যুর সংখ্যা ৩০ গুণ বেড়ে যাবে। এছাড়াও আরও ছটি রাজ্যে বাড়বে দহনে মৃত্যুর ঘটনা। অন্যদিকে তাপমাত্রা বৃদ্ধির নিরিখে শীর্ষে থাকবে পাঞ্চাব। বছরে ৮৫টি উষ্ণতম দিন দেখা দেবে পাঞ্জাবে। এই রাজ্যে স্বাভাবিক তাপমাত্রা হবে ৩২ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার এই রিপোর্টটি পেশ করেন কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের মন্ত্রী গজেন্দ্র সিং। ভারতে পরিবেশ পরিবর্তনের প্রভাব কী মারাত্মক আকারে পড়ছে সেটা জানতেই এই গবেষণা চালিয়েছিলেন পরিবেশ বিজ্ঞানীরা। তাতেই উঠে এসেছে এই ভয়ঙ্কর তথ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+