তাবলিঘি জামাত যোগে করোনা সংক্রমণ দেড় লাখ ছাড়াবে ভারতে, বলছে রিপোর্ট
তাবলিঘি জামাত যোগে করোনা সংক্রমণ দেড় লাখ ছাড়াবে ভারতে, বলছে রিপোর্ট
তাবলিঘি জামাতের অনুষ্ঠানের যোগদাকারীদের সূত্র ধরে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন প্রায় দেড় লাখ ছাড়াতে পারে। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে আইআইএম রোহতক। ১৫ এপ্রিলের মধ্যে ভারতে করোনা সংক্রমণ ১৩,০০০ ছাড়াবে বলে জানিয়েছে আইআইএমের রিপোর্ট। মে মাসের প্রথম সপ্তাহে সেই সংক্রমণ বেড়ে ১.৫ লাখে পৌঁছে যাবে। যার একমাত্র কারণ তাবলিঘি জামাতের জমায়েত। এমনই বলা হয়েছে।

আইআইএমের রিপোর্ট
করোনা ভাইরাসের সংক্রমণ মে মাসের মধ্যে দেড়লাখে পৌঁছে যাবে ভারতে। এমনই উদ্বেগের রিপোর্ট দিয়েছে আইআইএম। এর কারণ তাবলিঘি জামাতের জমায়েত। তাও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। আইআইএমের অধ্যাপক ধীরজ শর্মা, অধ্যাপক অমোল সিং এবং অধ্যাপক অভয় পন্ত। তাবলিঘি জামাতের জমায়েতের পরেই দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। সেই সংখ্যা যে বিপুল হারে সংক্রমণ ঘটাবে দেশে তা আগেই জানিয়ে দিয়েছে আইআইএমের রিপোর্ট।

তাবলিঘি জামাতের জমায়েত
সরকারি নির্দেশ অমান্য করেই দিল্লির নিজামউদ্দিনে হাজার খানেক লোককে নিয়ে জমায়েত করে তাবলিঘি জামাত। প্রায় ২০০০ বিদেশি সেখানে যোগ দিয়েছিলেন। তারপরেই একের পর এক করোনা আক্রান্তের সংখ্যা প্রকাশ্যে আসতে শুরু করে। এই তাবলিঘি জামাত যোগে প্রায় ৬০০ জনেরও বেশি সংক্রামিত হয়েছেন গোটা দেশে। মৃত্যু হয়েছে প্রায় ১০ জনের।

এফআইআর দায়ের
করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানো এবং সরকারি নির্দেশ অমান্য করে জমায়েত করার অভিযোগে মার্কস প্রধান মৌলনা সাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিস। যদিও তারপর থেকেই কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না মৌলনা সাদের। ভিডিও বার্তায় তিনি জানিয়েছিলেন নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন। পরে তল্লাশি চালিয়ে পুলিস জানতে পারে দিল্লিতেই রয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications