জঙ্গি বুরহানের ঢঙেই মৃত আরেক জঙ্গিকে গান স্যালুট ,কাশ্মীরের এই খবর এখন ভাইরাল
মৃত জঙ্গি ফায়াজ আহমেদের শেষযাত্রায় প্রায় ১ হাজার জন কাশ্মীরি জড়ো হয়েছিলেন। ২০১৫ সালে উধমপুরে বিএসএফএর ওপর হামলা চালানোর অভিযোগে হিজাবুল মুদাহিদ্দিন জঙ্গি ফায়াজকে খুঁজছিল প্রশাসন।
কুলগামে পুলিশ-জঙ্গি লড়াইয়ে শনিবার মারা যায় এক জঙ্গি ও শহীদ হন ১ পুলিশকর্মী। দুজনের শেষযাত্রায় গতকাল উঠে এলো এক ভিন্ন ভিন্ন ছবি। পুলিশ কর্মী আজহার মেহমুদের শেষযাত্রায় পরিবারের সদস্য আর সহকর্মীরা ছাড়া দেখা মেলেনি কারোর। অন্যদিকে জঙ্গি ফায়াজ আহমেদের মৃতদেহের শেষযাত্রা ঘিরে ছিল হাজার জনের ভিড়।
মৃত জঙ্গি ফায়াজ আহমেদের শেষযাত্রায় প্রায় ১ হাজার জন কাশ্মীরি জড়ো হয়েছিলেন। ২০১৫ সালে উধমপুরে বিএসএফএর ওপর হামলা চালানোর অভিযোগে হিজাবুল মুদাহিদ্দিন জঙ্গি ফায়াজকে খুঁজছিল প্রশাসন। তার মাথার দাম ২ লক্ষ টাকা ঘোষণা করা হয়। ফায়াজের শেষযাত্রা ঘিরে কাশ্মীরিদের সমাগম ফের একবার কুখ্যাত জঙ্গি বুরহান ওয়ানির শেষকৃত্যের ছবিকে মনে করিয়ে দেয়। শুধু তাই নয়, ফায়াজকে গান স্যালুটে সম্মান জানায় হিজাবুল মুজাহিদ্দিনের জঙ্গিরা।

অন্যদিকে, দক্ষিণ কাশ্মীরে জঙ্গি হামলা মোকাবিলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ হন পুলিশ কর্মী আজহার মেহমুদ। লড়াইয়ের সময় তিনি বীরত্বের সঙ্গে জঙ্গিদের ওপর ঝাপিয়ে পড়ে বলে খবর। তবে এই বীরের শেষবারের জন্য় বিদায় জানাতে সেভাবে লোক সমাবেশ চোখে পড়েনি। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের সরকারও মৃতের পরিবারের জন্য কোনও ক্ষতিপূরণ ঘোষণা করেনি এখনও ।
এদিকে, উপত্যকাজুড়ে ভারত বিরোধী ৩৪ টি চ্যানেলকে বন্ধ করার আদেশ দিয়েছে জম্মু ও কাশ্মীরের সরকার। উল্লেখ্য, এই চ্যানেলগুলি কাশ্মীরি জনজাতিকে ভারত বিরোধিতায় উদ্বুদ্ধ করছে বলে অভিযোগ ছিল। যার ফলস্রুতি হিসাবে একের পর এক জঙ্গির মৃ্ত্যুতে বিশাল পরিমাণ লোকসমাবেশ ও কাশ্মীর জুড়ে সেনার ওপর স্থানীয়দের পাথর ছোঁড়ার মতো ঘটনা ঘটছে বলে দারণা অনেকের।












Click it and Unblock the Notifications