২০১৯ হরিয়ানা নির্বাচন: সাইকেল থেকে ট্র্যাক্টরে চড়ে ভোটকেন্দ্রে নেতা-মন্ত্রীরা! চমক-রাজনীতি অব্যাহত

ভোটগ্রহণ শুরু হওয়ার পরও হরিয়ানা থেকে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে চমকের রাজনীতি অব্যাহত। তবে সকাল সকাল যে সমস্ত ছবি উঠে এসেছে, তাতে ভোট-চমকে মহারাষ্ট্রকে পিছনে ফেলে এগিয়ে রয়েছে হরিয়ানা! রাজনৈতিক পারিবারতন্ত্রের গন্ধ হরিয়ানার রাজনীতিতে চিরকালই বেশ জোরদার। আর সেখানেই চৌতালা বনাম হুডা পরিবারের যুদ্ধে রাজনৈতিক চমকে সকালের দিকের ভোট -রণাঙ্গন মাতিয়ে দিলেন চৌতালারা।

চৌতালাদের ট্র্যাক্টর যাত্রা

'জননায়ক জনতা পার্টি'র নেতা দুষ্মন্ত চৌতালা ও তাঁর পরিবার এদিন ট্র্যাক্টরে চড়ে ভোটদান কেন্দ্রে চলে যা ন। সিরসাতে এদিন একটি বুথে পরিবার সহ সকলকে নিয়ে ভোট দিতে যান।

খট্টরের সাইকেল-স্টান্স

এদিন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর কারনালে সাইকেলে চড়ে ভোট দিতে যান। এদিন হরিয়ানার এই বর্ষীয়ান বিজেপি নেতাকে ঘিরে রীতিমতো উচ্ছ্বাস দেখা যায় পার্টি কর্মীদের মধ্যে।

কুস্তিগীর ববিতা ফোগতের কেন্দ্রে ভোট

কুস্তিগীর ববিতা ফোগত হরিয়ানার চাকরি দারি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়ছেন। আর সেখানেই এদিন সকাল থেকে জোর কদমে চলছে ভোট গ্রহণ পর্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+