আগস্তাওয়েসল্যান্ড-এর সঙ্গে বিতর্কিত চপার চুক্তি বাতিল করল ভারত

আগস্তাওয়েসল্যান্ড-এর সঙ্গে বিতর্কিত চপার চুক্তি বাতিল করল ভারত
নয়াদিল্লি, ১ জানুয়ারি : অ্যাঙ্গলো-ইতালীয় সংস্থা আগস্তাওয়েসল্যান্ড-এর সঙ্গে ৩৭২৭ কোটি টাকার বিতর্কিত চপার চুক্তি বাতিল করল ভারত সরকার। ওই চুক্তি অনুযায়ী আগস্তাওয়েসল্যান্ড-এর থেকে ভিভিআইপিদের জন্য হেলিকপ্টার বা চপার কেনার চুক্তি হয়েছিল ভারত সরকারের। বুধবার প্রধানমন্ত্রী মনমোহন সিং ও প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির সঙ্গে বৈঠকের পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১০ সালে ৩৭২৭ কোটি টাকার এই চুক্তি নিয়ে বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে উচ্চ আধিকারিকদের ঘুষ নিচ্ছেন বলে। এই ঘটায় অন্যতম অভিযুক্ত বায়ুসেনার প্রাক্তন প্রধান এস পি ত্যাগী। সিবিআই এই অভিযোগের তদন্ত শুরু করে।

চুক্তি অনুযায়ী আগস্তাওয়েসল্যান্ড-এর সঙ্গে ১২ হেলিকপ্টার কেনার কথা ছিল। যার মধ্যে তিনটি হেলিকপ্টার ইতিমধ্যে এসেও গিয়েছে। কিন্তু অভিযোগ ওঠে এই চুক্তি হাতাতে বিভিন্ন সংস্থা উচ্চ পদস্থ আধিকারিকদের ঘুষ দেন। পরিস্থিতি জটিল হয়। তদন্ত শুরু হয় অভিযোগের। শেষমেশ বুধবারই এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় ভারত সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+