পুলিশের উপস্থিতিতে ইমামবাড়া হাসপাতালে চলল গুলি, আতঙ্কে হুড়োহুড়ি

পুলিশের উপস্থিতিতে চলল গুলি। কুখ্যাত এক দুষ্কৃতীকে টার্গেট করে চলল গুলি। ঘটনায় গুলিবিদ্ধ স্থানীয় কুখ্যাত দুষ্কৃতী টোটোন বিশ্বাস। এই মুহূর্তে তাঁকে অপরেশন থিয়েটরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে

পুলিশের উপস্থিতিতে চলল গুলি। কুখ্যাত এক দুষ্কৃতীকে টার্গেট করে চলল গুলি। ঘটনায় গুলিবিদ্ধ স্থানীয় কুখ্যাত দুষ্কৃতী টোটোন বিশ্বাস। এই মুহূর্তে তাঁকে অপরেশন থিয়েটরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে হুড়োহুড়ি বেঁধে যায় হাসপাতালের মধ্যে।

আতঙ্কে হুড়োহুড়ি

আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করে দেন সেই সময়ে হাসপাতালে আসা লোকজনকে। মুহূর্তের মধ্যে হুলস্থুল কাণ্ড বেঁধে যায় বলে জানা যাচ্ছে।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। কীভাবে এই ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এই গুলি চালাল তা এখনও স্পষ্ট নয়। হাসপাতালে লাগানো সিসিটিভি ক্যামেরার ছবি এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পরেই হাসপাতালের ইমার্জেন্সির গেট বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানা যাচ্ছে। তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

জানা যাচ্ছে, আজ শনিবার সকালে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে একটি প্রিজন ভ্যান করে বেশ কয়েকজন কয়েকদিকে নিয়ে আসা হয়। একই সঙ্গে নিয়ে আসা হয় কুখ্যাত দুষ্কৃতী টোটোন বিশ্বাসকেও। হাসপাতালের ইমারজেন্সি দিয়ে তাঁকে নিয়ে যাওয়া হলে হঠাত করে গুলি চলতে শুরু করে। জানা গিয়েছে, একটি গুলি ওই দুষ্কৃতীর শরীরে লেগেছে।

এরপরেই টোটোন মাটিতে লুটিয়ে পড়ে বলে খবর। ঘটনার পরেই এলাকা ছেড়ে পালায় অপর দুষ্কৃতীরা। ঘটনার পরেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরেই গুলিবিদ্ধ টোটোনকে হাসপাতালের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে।

তবে ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একজন কুখ্যাত দুষ্কৃতীকে নিয়ে আসা হলেও কেন পর্যাপ্ত নিরাপত্তা ছিল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পরেই আতঙ্কে অন্যান্য কয়েদিরা। গাড়ি থেকে কেউ নামতে চাইছে না বলে জানা যাচ্ছে।

তবে এই মুহূর্তে গোটা হাসপাতাল চত্বর ঘিরে রেখেছে বিশাল পুলিশবাহিনী। এসেছেন উচ্চ পদস্থ আধিকারিকরাও। কাউকে ঢুকতে কিংবা বের হতে দেওয়া হচ্ছে না বলেই খবর।

তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। বিজেপির দাবি, এই ঘটনা প্রমাণ করে দেয় রাজ্যের আইনশৃঙ্খলার অবস্থা। পুলিশ প্রশাসনের সামনেই গুলি চলছে। কড়া ব্যবস্থার দাবি তোলা হয়েছে বিজেপির তরফে। পালটা তৃণমূলের দাবি, এটি আকস্মিক ঘটনা। তদন্ত করছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+