' শ্রীরামপুরের ভূমিপুত্র চাই', লকেটের বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ শহর, কল্যাণের কারসাজি না বিজেপির দ্বন্দ্ব
বুধবার সাত সকালে হুলুস্থূল কাণ্ড শ্রীরামপুরে। পোস্টারে ছয়লাপ গোটা শহর। তাতে লেখা রয়েছে লোকসভা ভোটে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই। বহিরাগত-পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে চাই না। পোস্টালে লেখা রয়েছে 'আমরা তৃণমূল নই বিজেপি কর্মী।'
ভোট যত এগিয়ে আসছে বঙ্গ বিজেপির অন্দরের দ্বন্দ্ব ফের প্রকাশ্যে আসতে শুরু করেছে। গত বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাই নিেয় তুমুল বিক্ষোভ হয়েছিল বিজেপির সদর দফতরে। পুরাতন বিজেপি এবং নব্য বিজেপির দ্বন্দ্ব প্রকট আকার নিয়েছিল। তৃণমূল কংগ্রেস থেকে যে হেভিওয়েটরা বিজেপিতে যোগ দিয়েছিলেন তাঁদের টিকিট দেওয়া হয়েছে বলে অভিযোগ করে সরব হয়েছিলেন আদি বিজেপির নেতকা কর্মীরা।

এক কথায় দলের অন্দরে দুই ধারা তৈরি হয়েছে। লোকসভা ভোট এগিয়ে আসতেই ফের প্রকাশ্যে আসতে শুরু করেছে সেই দ্বন্দ্ব। এরই মােঝ শ্রীরামপুরে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার ঘিরে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। বুধবার সকালে শহরের চেহারা দেখে সকলেই অবাক। যেদিকে তাকানো যায় সেদিকেই খালি পোস্টার। তাতে লেখা রয়েছে 'লোকসভা ভোটে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই'।
শ্রীরামপুরে কোনও পরিযায়ী বহিরাগতকে চায় না লোকসভা ভোটে। এমনও দাবি করা হয়েছে। সেই সঙ্গে পোস্টার কাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটাও লিখে দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে কোনও তৃণমূল কংগ্রেস নয় বিজেপি কর্মীদের পোস্টার। এই নিয়ে প্রবল উত্তেজনা শ্রীরামপুরে। কল্যাণের গড় বলেই পরিচিত শ্রীরামপুর। তৃণমূল কংগ্রেসের বিতর্কিত নেতা এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
এই পোস্টারের নেপথ্যে কল্যাণের কোনও হাত রয়েছে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আবার বিজেপির অন্দরের দ্বন্দ্বও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও বিজেরি অন্তর্দ্বন্দ্বের কারণ খারিজ করে দিয়েছেন স্থানীয় বিজেপি নেতা। তিনি পাল্টা দাবি করেছেন বিজেপি কর্মীদের কোনও অভিযোগ থাকলে তাঁরা পার্টিকে জানাবে। পার্টির সদর দফতরে জানাবে এভাবে পোস্টার দেবে না।
এর নেপথ্যে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলেই মনে করছে বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি স্থানীয় বিজেপি নেতা কর্মীরা বুঝতে পেরেছেন লকেট চট্টোপাধ্যায় তাঁদের জন্য কিছুই করেনি এবং কোনও দিন করবে না। কেবল ভোট নিয়ে চলে যাবে। সেকারণে তারা বিদ্রোহী হয়ে উঠেছে। লোকসভা ভোট যেহেতু এগিয়ে আসছে সেহেতু তারা আগে থেকেই নিজেদের দাবি জানিয়ে রাখছে। এই পোস্টার থেকেই স্পষ্ট বিজেপির কী হাল হবে এবারের লোকসভা ভোটে।












Click it and Unblock the Notifications