পুজোয় উলুবেড়িয়াকে যানজটমুক্ত রাখতে বিশেষ ব্যবস্থা, মহিলাদের নিরাপত্তায় জোর
পুজোয় উলুবেড়িয়াকে যানজটমুক্ত রাখতে বিশেষ ব্যবস্থা, মহিলাদের নিরাপত্তায় জোর
ইতিমধ্যেই হাওড়া গ্রামীণর বেশ কিছু পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। উলুবেড়িয়া, বাগনান সহ একাধিক জায়গায় দর্শনার্থীরাও মন্ডপে ভিড় জমাচ্ছেন। বলা বাহুল্য, এবার পুজোর বাদ্যি অনেক আগেই বেজে গিয়েছে। পুজো কমিটিগুলির আশা, তৃতীয়া বা চতুর্থী থেকেই মন্ডপে মানুষের ঢল নামবে। সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসব অনুষ্ঠিত করতে তৎপর হাওড়া গ্রামীণ জেলা পুলিশ।

উৎসবের দিনগুলিতে
উৎসবের দিনগুলিতে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এবার হাওড়া গ্রামীণের বিভিন্ন জায়গায় থাকছে পুলিশ অ্যাসিস্টেন্ট বুথ। প্যান্ডেলের পাশে পার্কিং ব্যবস্থার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। যেসকল জায়গায় মেলা হবে সেখানে প্যান্ডেলে প্রবেশ-বাহিরে যাতে কোনো সমস্যা না হয় সেদিকেও জোর দেওয়া হচ্ছে। উলুবেড়িয়া টাউনকে যানজটমুক্ত রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও করা হচ্ছে।

গ্রামীণ জেলা পুলিশের এক ট্রাফিক কর্তা
হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক ট্রাফিক কর্তা জানান, এডিজি ট্রাফিকের নির্দেশ মোতাবেক নির্ধারিত সময় অনুযায়ী ১৬ নং জাতীয় সড়কের উপর বিভিন্ন জায়গায় মালবাহী গাড়ির ক্ষেত্রে নো-এন্ট্রি করা হবে। তবে বেশ কিছু অত্যাবশকীয় পণ্যবহনকারী গাড়ির জন্য ছাড় রয়েছে। তিনি আরও জানান, উৎসবের দিনগুলিতে বিকেলের পর থেকে উলুবেড়িয়ার নরেন্দ্র মোড়, এগারো ফটক, বাগনান লাইব্রেরী মোড়, মানকুড় মোড় সহ গ্রামীণ হাওড়ার একাধিক জায়গায় নো-এন্ট্রি থাকবে।

স্থানীয় মানুষের চলাচলের ক্ষেত্রে
তবে স্থানীয় মানুষের চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলেও তিনি জানান। পাশাপাশি, জাতীয় বেপরোয়া বাইক দৌরাত্ম্য রুখতে বিশেষ অভিযান চালানো হবে বলেও ওই ট্রাফিক কর্তা জানান। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া জানান, পুলিশের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। থাকছে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ। মহিলাদের সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হচ্ছে। উলুবেড়িয়া, বাগনান সহ বিভিন্ন জায়গায় মহিলাদের সুরক্ষায় টহল দেবে পুলিশের উইনার্স টিম। পাশাপাশি, কার্নিভালেও মেডিকেল টিম সহ বিভিন্ন ব্যবস্থা থাকছে বলে তিনি জানান।

শারদীয়া নবরাত্রি
চলতি বছরের শারদীয়া নবরাত্রি খুবই বিশেষ বলে মনে কারা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে। এবছর হাতিতে চড়ে মা দুর্গা আসবেন।। সোমবার থেকে নবরাত্রি শুরু হবে। মা দুর্গার হাতিতে চড়ে আসা খুবই শুভ বলে মনে করা হয়। মা দুর্গার এই যাত্রা অপার সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। এই সময়ে সকল কাজে সাফল্য মিলবে। প্রতিটি সংসারে সাফল্য আসবে। এতে শান্তি ও সুখের পরিবেশ তৈরি হয়। এই অর্থে এই নবরাত্রি দেশ ও দেশবাসীর জন্য অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে।

ঘট স্থাপন
শুভ সময়ে ঘট স্থাপন করা হয়। এই বছরে শারদীয়া নবরাত্রি ২৬ সেপ্টেম্বর শুরু হবে এবং ৫ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিপদ তিথি ২৬ সেপ্টেম্বর সকাল ৩টে ২৪ মিনিট থেকে ২৭ সেপ্টেম্বর সকাল ৩টে ৮ মিনিট পর্যন্ত হবে। ২৬ সেপ্টেম্বর সকাল ৬টা ২০ মিনিট থেকে ১০ টা ১৯ মিনিট পর্যন্ত হবে ঘটস্থাপনের শুভ মুহূর্ত। অন্যদিকে, অভিজিৎ মুহুর্তা ২৬ সেপ্টেম্বর সকাল ১১ টা ৫৪ মিনিট থেকে ১২টা ৪২ মিনিট পর্যন্ত চলবে হবে।












Click it and Unblock the Notifications