Panchayat Election 2023: লাঠি হাতে প্রতিরোধ মহিলাদের! ভোট লুঠ করতে গিয়ে ধৃত তৃণমূল কাউন্সিলরের পুত্র

Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটে এবার জেলায় যেমন পাল্লা দিয়ে হিংসার ঘটনা ঘটেছে তেমনই হয়েছে প্রতিরোধ। ছাপ্পা ভোটের প্রতিবাদে ব্যালট বক্সে কোথাও জল ঢেলে দেওয়া হয়েছে, কোথাও ব্যালটে আগুন জ্বালানো হয়েছে, ব্যালট বাক্স পুকুরে ফেলা হয়েছে।

ব্যালট বাক্স নিয়ে দৌড়ও আজ দেখেছেন রাজ্যের মানুষ। হুগলির তারকেশ্বরে স্থানীয় মানুষ রুখে দিলেন বুথ জ্যামের চেষ্টা। ধরা পড়লেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের পুত্র।

ভোট লুঠে ধৃত তৃণমূল কাউন্সিলরের পুত্র

ভোট লুঠের চেষ্টা প্রতিরোধে বাঁশ নিয়ে রাস্তায় নামলেন মহিলারা। ভোট লুঠ করতে গিয়ে সিপিআইএম-এর হাতে ধরা পড়লেন ণমূল কাউন্সিলরের ছেলে। পরে তাঁকে আটক করে পুলিশ। হুগলির তারকেশ্বর থানার বালিগরী এলাকার ২২২ নং বুথের ঘটনা।

ভোট লুঠে ধৃত তৃণমূল কাউন্সিলরের পুত্র

বাম ও বিজেপির অভিযোগ, তারকেশ্বর ব্লকের বিভিন্ন এলাকায় বাইক বাহিনী দিনভর বুথে বুথে গিয়ে উত্তেজনা তৈরি করছিল। ছাপ্পা ভোট দেওয়া হচ্ছিল। ভোটারদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছিল। একই কায়দায় ভোট লুঠের চেষ্টা চালানো হয় বালিগরী পঞ্চায়েতের ২২২ নং বুথে।

ভোট লুঠে ধৃত তৃণমূল কাউন্সিলরের পুত্র

তবে এখানে ভোট লুঠ করতে এলেই লাঠি হাতে প্রতিরোধ গড়ে তোলেন সাধরণ মানুষ। রাজ্যের বিরোধী দলের কর্মীরাও ছিলেন। এই প্রতিরোধে বাইক বাহিনী পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে পঞ্চায়েতের ভিতরেই আটকে রাখেন এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে।

ভোট লুঠে ধৃত তৃণমূল কাউন্সিলরের পুত্র

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় দফায় দফায়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবক তারকেশ্বর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া মুখোপাধ্যায়ের পুত্র। নাম রাহুল মুখোপাধ্যায়। তারকেশ্বর থানার পুলিশ ওই যুবককে আটক করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+