পশ্চিমবঙ্গে প্রচারে যোগী মুখে প্রতিশ্রুতির বন্যা, স্মরণ করালেন মোদী সরকারের কাশ্মীর-প্রতিশ্রুতির কথা
পশ্চিমবঙ্গে প্রচারে যোগী মুখে প্রতিশ্রুতির বন্যা, স্মরণ করালেন মোদী সরকারের কাশ্মীর-প্রতিশ্রুতির কথা
পশ্চিমবঙ্গের নির্বাচনে কাশ্মীর নিয়ে বিজেপি সরকারের প্রতিশ্রুতির কথা তুলে ধরলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (yogi adityanath)। তিনি দাবি করলেন বিজেপি (bjp) যা বলে তাই করে। আর পশ্চিমবঙ্গে কেন্দ্রের টাকা তৃণমূলের গুণ্ডাদের হাতে তুলে দিয়েছেন দিদি (mamata banerjee) । দোসরা মে-র পরে বাংলার (west bengal) অবস্থার পরিবর্তন হবে বলেও দাবি করলেন যোগী আদিত্যনাথ।

হুগলির সভা থেকে মমতাকে নিশানা
হুগলির সভা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি এদিন উত্তর প্রদেশের সঙ্গে বাংলার তুলনা করেন। তিনি বলেন গত চারবছরে উত্তরপ্রদেশের এককোটির বেশি মানুষ কেন্দ্রীয় প্রকল্পে ঘর পেয়েছেন। অন্যদিকে তাঁর অভিযোগ, কৃষকদের কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চনা করা হয়েছে। আর কেন্দ্রের টাকা তুলে দেওয়া হয়েছে তৃণমূলের গুণ্ডাদের হাতে।

তৈরি হবে অ্যান্টি রোমিও স্কোয়াড
এদিন তিনি স্মরণ করিয়ে দেয় রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে সরকারি পরিবহণে মহিলাদের কোনও খরচ লাগবে না। পাশাপাশি মেয়েরা কেজি থেকে পিজি পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। সঙ্গে তিনি এদিন আশ্বাস দেন, মেয়েদের স্কুলের বাইরে ঘুরবে পুলিশের তৈরি অ্যান্টি রোমিও স্কোয়াড। বেকার যুবকদের জন্য চাকরির বন্দোবস্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

প্রতিশ্রুতি পালন করবে বিজেপি
এদিন যোগী আদিত্যনাথ দাবি করেন বিজেপি যা বলে তাই করে। এব্যাপারে তিনি কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওযার প্রসঙ্গ টেনেছেন। প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্যোগেই তা সম্ভব হয়েছে। কাশ্মীরে আঝ যে কেউ জমি কিনে বাসবার করতে পারেন বলেও মন্তব্য করেছেন তিনি।

মমতার বিরুদ্ধে তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ
এদিন যোগী আদিত্যনাথ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ করেছেন। তিনি বলেন, সিএএ পাশ করাতে যখন পদক্ষেপ করছিল কেন্দ্রীয় সরকার, সেই সময় হিংসাত্মক আন্দোলনকে সমর্থন করেছিল এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাঁর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের তুষ্টিকরণের রাজনীতির ফলেই এই অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বামলার মেয়ে বললেও এখানে দুর্গাপুজো এবং সরস্বতী পুজো করতেও বাধা দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। অদিত্যনাথ বলেন, উত্তরপ্রদেশে কেউ গোহত্যা করলে তাঁকে জেলে যেতে হয়। কিন্তু এই রাজ্যে গোহত্যাকারীদের দিদি আড়াল করে রাখেন।

ক্ষমতায় এলে গোর্খাদের সম্মান
বুধবারেও যোগী আদিত্যনাথকে নানা প্রতিশ্রুতি দিতে শোনা গিয়েছে। কার্শিয়াং-এর মন্টিভিট ময়দানে হওয়া সভায় তিনি বলেন, ক্ষমতায় এলে গোর্খাদের রাজনৈতিক সম্মান দেওয়া হবে। তিনি বলেছিলেন, গোর্খা ভাইদের অনেক দাবি রয়েছে। বিজেপি ক্ষমতায় আসলে সেগুলি বিবেচনা করা হবে।












Click it and Unblock the Notifications