দোলে সবুজ আবির মাখলেন কল্যাণ, বললেন, এবারও বাউন্ডারি মারছি

সকালেই বেরিয়ে পড়েছিলেন রাস্তায়৷ যত বেলা গড়িয়েছে, তত আবিরে রঙিন হয়েছেন। সবুজ আবির মেখেছেন মুখ, মাথায়। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তিন বারের সাংসদ তিনি। এবারও কল্যাণ বন্দ্যোপাধ্যায় জেতার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী।

বিরোধী কোনও প্রার্থীই ফ্যাক্টর হবে না। পরিষ্কার বুঝিয়ে দিলেন পোড়খাওয়া এই তৃণমূল প্রার্থী৷ বিজেপি এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী কবীরশঙ্কর বসু। তিনি আবার সম্পর্কে কল্যাণেরই প্রাক্তন জামাই। এই কেন্দ্রে কতটা লড়াই হবে? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

kalyan banerjee

তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন। সাধারণ মানুষের সঙ্গে জন সংযোগ করছেন। দোলের দিন সকালে এলাকায় বেরিয়ে পড়েছিলেন। স্থানীয় তৃণমূল নেতা, কর্মীদের সঙ্গে আবির খেলেন। যত সময় এগোয়, ততই আবিরের পরিমাণ বাড়তে থাকে৷

মাথায় সবুজ আবির। মুখে সবুজ আবিরে ভর্তি হয়ে যায় তাঁর। তিনি দোলের দিন ফুরফুরে মেজাজে। বিরোধীদের সব সময়ই আক্রমণাত্মক আক্রমণ করেন তিনি। কিন্তু এদিন তিনি সেই পথে হাঁটেননি। তিন বারের বিদায়ী সাংসদ তিনি। এবারও তিনি জিতবেন। এমন কথাই দাবি করলেন তিনি।

কল্যাণের সঙ্গে তাঁর প্রাক্তন জামাইয়ের লড়াই। কবীরশঙ্কর বসু সম্পর্কে নাম নিয়ে তিনি কোনও কথাই বললেন না। কল্যাণ বলেন, গতবার হ্যাটট্রিক করেছি। এবারও বাউন্ডারি আমিই মারছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+