ইন্টারনেট বিভ্রাট! সভা বানচালের চেষ্টা, সার্ভিস প্রোভাইডারকে ফোন করে ধমক মমতার

ইন্টারনেট বিভ্রাট! সভা বানচালের চেষ্টা, সার্ভিস প্রোভাইডারকে ফোন করে ধমক মমতার

পুরশুড়ার সভার শুরুতেই ইন্টারনেট বিভ্রাট। তৃণমূলের ফেসবুকে পেজে টেলিকাস্ট সমস্যা তৈরি হয়। ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে সার্ভিস প্রোভাইডারকে ফোন করে ধমক দেন। সভা বানচালের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা। ইন্টারনেট বিভ্রাটকে সহজ ভাবে মেনে নিেত রাজি নন। এর নেপথ্যে চক্রান্ত রয়েছেন বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

ইন্টারনেট বিভ্রাট

ইন্টারনেট বিভ্রাট

পুরশুড়ায় সভা শুরু হতেই ইন্টারনেট বিভ্রাট শুরু হয়ে যায়। প্রায় ১০ মিনিট বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা। ফেসবুক পেজে টেলিকাস্ট করা যাচ্ছিল না। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে ফোন করেন সার্ভিস প্রোভাইডারকে। রীতিমত ধমক দেন তিনি। ইন্টারনেট ফিরে আসার পর সভা শুরু করেন মমতা। তাঁর সভা বানচাল করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেেছন তৃণমূল কংগ্রেস নেত্রী। অন্তর্ঘাতের অভিযোগ করেছেন মমতা।

বিজেপি ওয়াশিং মেশিন

বিজেপি ওয়াশিং মেশিন

পুরশুড়ার সভা থেকে বিজেপিকে ওয়াশিং মেশিন বলে আক্রমণ করেছেন মমতা। তিনি অভিযোগ করেছেন টাকা টুরি করে বিজেপির পায়ে গিয়ে পড়ছেন নেতারা। বিজেপির ওয়াশিং মেশিনে নিজেদের ধুয়ে সাফ করছেন। তাই যাঁরা এখনও চলে যেতে চান তাঁরা চলে যান। রাজীব, শতাব্দী, বৈশাখী জালমিয়াকে এক প্রকার কড়া বার্তা দিয়েছেন মমতা। একই সঙ্গে তৃণমূল নেত্রী বলে দিয়েছেন যাঁরা চলে গিয়েছেন তাঁদের আর বিজেপিতে নেওয়া হবে না। অর্থার বিজেিপ থেকে আর তৃণমূলে ফেরা যাবে না তার বার্তা দিয়ে দিয়েছেন মমতা।

বিজেপির কাছে মাথা নোয়াব না

বিজেপির কাছে মাথা নোয়াব না

পুরশুড়ার সভা থেকে বিজেপির কাছে মাথা না নোয়ানোর কথা বলেছেন মমতা। তিনি বলেছেন জেলে থাকতে হয় থাকব কিন্তু কোনও ভাবেই বিজেপির কাছে মাথা নোয়াব না। এমনকী মাথা কাটা যেতেও প্রস্তুত মমতা। তবু বিজেপির কাছে কিছুতেই মাথা নত করব না বলে হুঁঙ্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে কোনও ভাবেই বাংলায় ঢুকতে দেবে না তৃণমূল কংগ্রেস। হুঙ্কার দিয়েছেন মমতা।

স্বাস্থ্যসাথী নিয়ে বার্তা মমতার

স্বাস্থ্যসাথী নিয়ে বার্তা মমতার

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একাধিক অভিযোগ উঠতে শুরু করেছে। রাজ্যের একাধিক বেসরকারি হাসপাতাল নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ডে ফিরিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। তার কড়া বার্তা দিয়ে মমতা বলেছেন স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা না পেলে থানায় অভিযোগ জানান। অভিযোগের গুরুত্ব বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মমতা। এর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া বার্তা দিয়ে বলা হয়েছিল স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে লাইসেন্স বাতিল করা হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+