জোট বাঁধছে বেসুরোরা, রাজীবকে শায়েস্তা করতে হুঁশিয়ারি অরূপ ঘনিষ্ঠ নেতার
জোট বাঁধছে বেসুরোরা, রাজীবকে শায়েস্তা করতে হুঁশিয়ারি অরূপ ঘনিষ্ঠ নেতার
দলের শৃঙ্খলা যে লাটে উঠেছে তা স্পষ্ট হয়ে গিেয়ছে হাওড়াতেই। রাজ্যের বনমন্ত্রীকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন বালির পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। অর্থাৎ পঞ্চায়েত স্তরের নেতা। এতেই বোঝা যাচ্ছে বালিতে কতটা ঘুঘুর বাসায় পরিণত হয়েছে শাসক দলের সংগঠন। রাজীব বন্দ্যোপাধ্যায়কে স্বার্থপর, কেরিয়ারিস্ট বলে তোপ দেগেছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুভাষ রায়। সূত্রর খবর সুভাষ রায় অরূপ রায় ঘনিষ্ঠ। নতুন জেলাসভাপতি সাময়িক ভাবে এই মন্তব্যের বিরোধিতা করলেও কোনও নেতার বিরুদ্ধে এখনও পদক্ষেপ করা হয়নি।

রাজীবকে হুঁশিয়ারি
বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়কে এবার হুঁশিয়ারি দিলেন পঞ্চায়েত স্তরের নেতা। বালির জগাচ্ছার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুভাষ রায় রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন রাজীব স্বার্থপর, কেরিয়ারিস্ট। বিজেপির হয়ে হাওড়ায় দাঁড়ালে সভা করতে না দেওয়ার হুঁশিয়ারি গিয়েছেন তৃণমূল নেতা। সুভাষ রায়ের এই মন্তব্যের পরেই হাওড়ায় গোষ্ঠিদ্বন্দ্বের অভিযোগ আরও প্রকাশ্যে আসতে শুরু করেছে। দলের শৃঙ্খলা যে লাটে উঠেছে তা স্পষ্ট হয়ে গিেয়ছে।

রাজীব-রথীন বৈঠক
রাজীব বন্দ্যোপাধ্যায়কে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক ক্ষেত্রে দেখা যাচ্ছে না। রাজ্যের মন্ত্রিসভার বৈঠকেও অনুপস্থিত ছিলেন তিনি। ঠিক তারপরেই জানা গিয়েছে অরণ্যভবনে রাজীবের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগের পরেই দলের বিরুদ্ধে প্রকাশ্যেই অভিযোগ করেছিলেন প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীর। যদিও এদিন রাজীবকে তিনি দেখতে গিয়েছিলেন বলে দাবি করেছেন। রাজীব অসুস্থ তাই তাঁর শরীরের খোঁজ নিতে গিয়েছিলেন বলে দাবি করেছেন রথীন চক্রবর্তী।

বেসুরো রথীন
লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগের পর প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। তিনি প্রকাশ্যেই অভিযোগ করেছেন হাওড়ায় সংগঠনের কোনও শৃঙ্খলা নেই। কাজ করতে দেওয়া হচ্ছে না। সেকারণেই লক্ষ্মীরতন শুক্লা পদত্যাগ করেছেন বলে দাবি করেছিলেন রথীন। বালির বিধায়ক বৈশালী ডালমিয়াও এই নিয়ে সরব হয়েছিলেন। তিনিও অভিযোগ করেছিলেন কাজ করতে দেওয়া হচ্ছে না হাওড়ায়।

লক্ষ্মীর ইঙ্গিত
গতকাল সাংবাদিক বৈঠকে লক্ষ্মীরতন শুক্লা বলেছেন কিছু কথা প্রকাশ্যে মা আসাই ভাল। তিনি সাংবাদিকদের মধ্যে সেসব কথা প্রকাশ্যে আনতে চান না বলে মন্তব্য করেন লক্ষ্মী। তারপরেই আরও জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাহলে কি লক্ষ্মীর এই রাজনীতি ছাড়ার কারণ সেই অরূপ রায়ই। কারণ লক্ষ্মীর পদত্যাগের পরেই হাওড়ায় জেলা সভাপতি পদে বসানো হয়েছে অরূপ ঘনিষ্ঠ নেতাকে।












Click it and Unblock the Notifications