তৃণমূলের বি-টিম! পুর নির্বাচনের কমিটি নিয়ে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ হাওড়ার বিজেপি নেতার

তৃণমূলের বি-টিম! পুর নির্বাচনের কমিটি নিয়ে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ হাওড়ার বিজেপি নেতার

হাওড়ার পুর নির্বাচনের (Howrah Municipal Election) জন্য প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীর (Rathin Chakraborty) নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিকে কখনই মেনে নেওয়া হবে না। এদিন এমনটাই জানিয়েছেন হাওড়া জেলা বিজেপির (BJP) সভাপতি সুরজিৎ সাহা (Surajit Shaha)। এই কমিটি গঠন নিয়ে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেছেন। যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপির অন্দরে।

 বিজেপির হাওড়া পুরনির্বাচনের কমিটি

বিজেপির হাওড়া পুরনির্বাচনের কমিটি

হাওড়ার পুরভোটের প্রস্তুতি হিসেবে মঙ্গলবার বৈঠকে বসেছিল রাজ্য বিজেপি। হাওড়া জেলার পদাধিকারীরা ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে মাথার রেখে একটি কমিটি তৈরি করা হয়।

রথীন চক্রবর্তীর নাম নিয়ে প্রতিবাদ

রথীন চক্রবর্তীর নাম নিয়ে প্রতিবাদ

গত বিধানসভা নির্বাচনের আগে কলকাতায় থেকে চাটার্ড ফ্লাইটে দিল্লিতে গিয়েছিলেন, রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী এবং রুদ্রনীল ঘোষ। দিল্লিতে গিয়ে বিজেপি যোগ দিয়ে, তাঁরা সবাই প্রার্থী হয়েছিলেন। একমাত্র রুদ্রনীল ঘোষ ভবানীপুর থেকে প্রার্থী হয়েছিলেন। এছাড়া বাকিরা যথাক্রমে ডোমজুড়, বালি ও শিবপুরে প্রার্থী হয়েছিলেন। যদিও সবাই পরাজিত হয়েছিল। গতমাসে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফিরে যান।
এই রথীন চক্রবর্তীকে কমিটির মাথায় রাখা নিয়ে প্রতিবাদ করেছেন হাওড়া জেলা বিজেপির সভাপতি সুরজিৎ সাহা। তিনি বলেছেন, তৃণমূলের বিটিমের সঙ্গে হাওড়া জেলার বিজেপির কোনও পদাধিকারী কাজ করবেন না। এব্যাপারে তিনি শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন। তিনি বলেছেন, বিধানসভা নির্বাচনে হারের পরে শুভেন্দু অধিকারী তৃণমূলের সঙ্গে বিশেষ করে অরূপ রায়ের সঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্বের যোগসাজসের অভিযোগ করেছিলেন বলে দাবি ওই নেতার। যা নিয়েই এদিন কটাক্ষ করেন সুরজিৎ সাহা।

 হাওড়ায় দুর্নীতির মাথায় ছিলেন রথীন চক্রবর্তী

হাওড়ায় দুর্নীতির মাথায় ছিলেন রথীন চক্রবর্তী

সুরজিৎ সাহার আরও অভিযোগ, হাওড়ায় রথীন চক্রবর্তী মেয়র থাকার সময় যেসব দুর্নীতি হয়েছিল তার মাথায় ছিলেন রথীন চক্রবর্তী নিজে। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রতিবাদ করেছিল। এবার তাঁকে কীভাবে মেনে নেওয়া যাবে, প্রশ্ন করেছেন তিনি।

 শুভেন্দু অধিকারী চোর

শুভেন্দু অধিকারী চোর

সুরজিৎ সাহা সংবাদ মাধ্যমকে বলেছেন, যে কমিটি তৈরি হয়েছে, তা শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনে হয়েছে। শুভেন্দু অধিকারী নিজের লোকেদের সেখানে বসিয়েছেন। বিধানসভা ভোটে হারার পরের অভিযোগ সম্পর্কে তিনি পাল্টা বলেছেন, শুভেন্দু অধিকারীকে নারদ মামলায় টাকা নিয়ে দেখা গিয়েছে। তিনি চোর। হাওড়ার অন্য কোনও নেতাকে ক্যামেরায় টাকা নিতে দেখা যায়নি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+