গুলিকাণ্ডের জের, সরানো হল বাঁশবেড়িয়ার পুর প্রশাসককে, নতুন দায়িত্বে প্রাক্তন ভাইস চেয়ারম্যান
গুলিকাণ্ডের জের, সরানো হল বাঁশবেড়িয়ার পুর প্রশাসককে, নতুন দায়িত্বে প্রাক্তন ভাইস চেয়ারম্যান
গুলিকাণ্ডের জের। সরানো হল বাঁশবেড়িয়ার পুর প্রশাসক অপরাজিতা শীলকে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ভাইস চেয়ারম্যান আদিত্য নিয়োগীকে। গতকাল রাতে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। বাজার করার সময় বাইকে করে কয়েক জনএসে তাঁকে গুলি করে পালিয়ে যায়। দুষ্কৃতিদের চিনতে পারেননি তিনি। এই ঘটনায় নাম জড়িয়েছে পুর প্রশাসন অপরািজতা শীলের স্বামী সোনা শীলের।

আগেই তৃণমূল কংগ্রেস সোনা শীলকে দল থেকে বহিষ্কার করেছে। তার পরে ফের এই ধরনের ঘটনায় নাম জড়িয়ে পড়ায় এবার তাঁর স্ত্রীকেও বহিষ্কার করা হয়েছে। যদিও অপরাজিতা শীলের দাবি তাঁর স্বামী কোনও ভাবেই এই ঘটনায় জড়িত নন। তাঁকে ফাঁসানো হয়েছে।এদিকে প্রাক্তন ভাইস চেয়ারম্যান অদিত্য নিয়োগীর অভিযোগ, সোনা শীল তাঁকে মেরে ফেলার চক্রান্ত করছে। এমনকী তাঁতে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টাও করা হচ্ছে।
এদিকে এই ঘটনায় বিজেপির হাত থাকতে পারে বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। তপন দাশগুপ্তের দাবি। জমি নিয়ে বিবাদের কারণেই এই ঘটনা ঘটছে। তবে দলের অন্দরে যদি কেউ এই ধরনের কাজ করে থাকে তাহলে দল তাঁকে মেনে নেবে না। অভিযুক্তের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া। ভোটের আগেই দল বিরোধী কাজ করা হলে পার্টি তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে। পরবর্তী কালেও তা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক।
ভোটের আগে বিজেপি করেছে এই অভিযুক্তরা। হেরে যাওয়ার পর তৃণমূলের নেতাগের উপর হামলা চালানো হচ্ছে। এটা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। এদিকে আবার চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার দাবি করেছেন, হামলাকারীরা দলের নামে কলঙ্ক। এখনও পর্যন্ত মূল অভিযুক্তের কোনও খোঁজ পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications