Amritsar Howrah Mail Accident: অমৃতসর-হাওড়া মেলে বিস্ফোরণ! আগুনে জ্বলল কামরা, লাইনে ঝাঁপ দিয়ে আহত একাধিক

Amritsar Howrah Mail Accident: অমৃতসর থেকে হাওড়গামী মেলে ভয়াবহ বিস্ফোরণ। হাওড়া মেলের জেনারেল কোচে বিস্ফোরণ (explosion) হয় বলে জানা গিয়েছে। পঞ্জাবের ফতেগড় সাহিব জেলার সিরহিন্দ (sirhind) রেল স্টেশনের কাছে শনিবার রাত সাড়ে দশটা নাগাদ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে এক মহিলাসহ মোট চারজন জখম (four injured) হয়েছেন।

সূত্রের খবর, ট্রেনটির জেনারেল কামরায় (general coach) একটি বালতি ভর্তি বাজি (Firecrackers) রাখা ছিল। সেখান থেকেই বিস্ফোরণ ঘটে বলে অনুমান। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। আগুন লেগে যায় কামরাটিতে। আতঙ্কে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিন প্রায় ২০ জন যাত্রী। তাদের মধ্যেই ৪ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Amritsar Howrah Mail Accident

আহতরা হলেন বিহারের ভোজপুরের বাসিন্দা অজয় কুমার ও তার স্ত্রী সঙ্গীতা কুমারী। অপরজনেরা উত্তরপ্রদেশের বাসিন্দা আশুতোষ পাল এবং বিহারের নওয়াদার বাসিন্দা সোনু কুমার। আহতরা সকলে ফতেগড় সাহিব সিভিল হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।

জিআরপি ও রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (RPF)-এর তরফে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। কোথা থেকে ওই বাজি নিয়ে আসা হয়েছিল, ট্রেনে ওঠার অনুমতিই বা কীভাবে এল, এবং কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হবে। ট্রেনে বিস্ফোরণ ঘটানোই অভিসন্ধি ছিল কি না সেই জল্পনাও উড়িয়ে দিচ্ছে না রেল।

ভারতীয় রেলের (Indian Railways) বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্র চলছে বলে অনুমান রেলের শীর্ষকর্তাদের। বিস্ফোরণ স্থল থেকে নমুনা সংগ্রহ (samples collect) করেন তদন্তকারীরা। সেই নমুনা ফরেনসিক (Forensic Lab) সায়েন্স পরীক্ষাগারে পাঠানো হবে বলে জানান জিআরপির ডেপুটি সুপার জগমোহন সিং।

আহত আশুতোষ পালের ভাই রাকেশ পাল জানান, বিস্ফোরণের সময় তারা সকলেই ঘুমিয়ে পড়েছিলেন। আওয়াজের তীব্রতায় তারা জেগে ওঠেন। বিপদ বুঝে ঝাঁপ দেন তার দাদা। এদিকে ছটপুজো উপলক্ষ্য় বিহারে ফিরছিলেন অজয় ও তার স্ত্রী সঙ্গীতা। ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আহত হন তারা। অন্যদিকে আহত সোনু কুমার পঞ্জাবের জলন্ধর থেকে হাওড়া মেলে উঠেছিলেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+