Indian Rail: মালগাড়ির ইঞ্জিনে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ! প্রশ্নে পরিকাঠামো

Indian Rail: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। ঠিক কী কারণে এত বড় ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের ঘটনা ভারতীয় রেলে। এবার একটি মালগাড়িতে অগ্নিকান্ডের ঘটনা সামনে আসছে। যা নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।

মালগাড়ির ইঞ্জিনে আগুন লেগে আতঙ্ক ছড়ায় হাওড়ায়। দক্ষিণ-পূর্ব রেলের (Indian Rail) হাওড়া আমতা শাখার বালিটিকুরিতে শনিবার ওই ঘটনা ঘটে। একটি মালগাড়ির ইঞ্জিনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমলকলের ৩টি ইঞ্জিন। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Indian Rail

ঘটনার জেরে হাওড়া আমতা শাখায় ট্রেন (Indian Rail) চলাচল সাময়িক ব্যাহত হয় বলে জানা গিয়েছে। এই ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী অসীম কোলে বলেন, একটি মালগাড়ির ইঞ্জিনে আগুন লাগে। কালো ধোঁয়া বের হতে থাকে। তাতে কার্যত চারপাশ ঢেকে যায় বলে দাবি ওই প্রত্যক্ষদর্শীর। যদিও ট্রেনের চালক সহ কর্মীরাই আগুন নেভানোর জন্য ঝাঁপিয়ে পড়েন বলে দাবি।

যদিও ঘটনার পরেই দাসনগর থানায় ফোন করেন রেল কর্মীরা (Indian Rail), দমকল থেকে ৩টি ইঞ্জিন পাঠানো হয়। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। দমকল আধিকারিকরা জানান, মালগাড়ির ইঞ্জিন থেকে মূলত ধোঁয়া বের হচ্ছিল। তবে মাঝে মাঝে আগুন দেখা যাচ্ছিল।

বালটিকুরি শেখপাড়ার কাছে এই ঘটনাটি ঘটে। গাড়িটি ফাঁকা। কোন মাল ছিল না সেখানে। তাই বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কারও কোন ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি। তবে ঘটনার পরেই ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। কীভাবে মালগাড়ীর ইঞ্জিনে আগুন= তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার মধ্যেই এই ঘটনা ঘিরে ফের একবার প্রশ্ন উঠতে শুরু করেছে রেলের (Indian Rail) পরিকাঠামো নিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+