ফের অমানবিকতার ছবি হাওড়াতে! প্রায় ২৪ ঘন্টা পড়ে রইল করোনা আক্রান্তের দেহ, এগিয়ে আসল না কেউ
সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সন্ধ্যে পর্যন্ত বেশ কয়েক ঘন্টা ধরে নার্সিংহোমেই পড়ে রইল কোভিডে মৃতের দেহ। শেষমেশ পুরসভার শববাহী গাড়ি এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। সোমবার রাত দেড়টা নাগাদ মারা যান সুজিত কুমার হাজরা নামের এক ব
সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সন্ধ্যে পর্যন্ত বেশ কয়েক ঘন্টা ধরে নার্সিংহোমেই পড়ে রইল কোভিডে মৃতের দেহ। শেষমেশ পুরসভার শববাহী গাড়ি এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।
সোমবার রাত দেড়টা নাগাদ মারা যান সুজিত কুমার হাজরা নামের এক ব্যক্তি।

তারপর থেকে হাওড়ার রামরাজাতলা সাঁত্রাগাছি এলাকার একটি নার্সিংহোমেই পড়ে ছিল দেহ।
মৃতের ভাইয়ের অভিযোগ, এরপর থেকেই তাঁরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন। পুরসভাকেও জানানো হয়। কিন্তু কোনও কর্নপাত করা হয়নি বলে অভিযোগ।
ফলে দীর্ঘ কয়েক ঘন্টা নার্সিংহোমেই পড়ে থাকে দেহ। পরে মঙ্গলবার সন্ধ্যে পর্যন্ত অপেক্ষার পর পুরসভার গাড়ি এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা!
হাওড়া জেলাতে করোনা আক্রান্তের দেহ ঘন্টার পর ঘন্টা পড়ে থাকার অভিযোগ উঠেছে। এমন একাধিক ঘটনা সামনে এসেছে। সম্প্রতি দীর্ঘ প্রায় ৪৮ ঘন্টারও বেশি সময় ধরে পড়েছিল করোনায় মৃত ব্যক্তির দেহ।
প্রায় দুদিন হয়ে গেলেও মৃত কোভিড রোগীর দেহ সৎকার না হওয়ার অভিযোগ উঠেছিল হাওড়ায়। শেষে প্রাক্তন জনপ্রতিনিধি ও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতির সমাধান হয়। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। জানা যায়, বেলুড়ের এক ব্যক্তি শনিবার দুপুরে লিলুয়ার রেল হাসপাতালে মারা যান।
কিন্তু তারপর থেকে দেহ সৎকার কারা করবে সেই নিয়ে টানাপোড়েন শুরু হয় বলে অভিযোগ। দেহটি ওইভাবেই পড়ে থাকার অভিযোগ ওঠে। এর জেরে মৃতের কন্যা বাবার দেহ সৎকারের আশায় বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে থাকেন।
মৃতের পরিবারের অভিযোগ, হাসপাতাল থেকে প্রাইভেট অ্যাম্বুলেন্সের নম্বর দেওয়া হয়েছিল। কিন্তু তারা প্রচুর টাকা দাবি করে। ফলে সেই অ্যাম্বুলেন্স ডাকা তাদের পক্ষে সম্ভব হয়নি বলেই অভিযোগ।
শেষমেশ সোমবার রাতে সৎকার হয় মৃতদেহ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ঘন্টার পর ঘন্টা দেহ পড়ে থাকার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।












Click it and Unblock the Notifications