রেললাইনে ফাটল হাওড়া-ব্যান্ডেল লাইনে, ফের এড়ানো গেল দুর্ঘটনা

ফের বিপত্তি রেললাইনে। লাইনে বড়বড় ফাটল দেখা গেল। সঠিক সময়ে সেই ঘটনা দেখতে পাওয়ায় রেল দুর্ঘটনা এড়ানো গেল। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। কিন্তু কোথায় ঘটল এই ঘটনা?

হাওড়া - ব্যান্ডেল শাখায় মানকুণ্ডু স্টেশনে এই ঘটনা দেখা গিয়েছে। স্টেশনের মধ্যে দিয়ে যাওয়া রেললাইনেই এই বিপত্তি দেখা যায়। রেল দফতর সূত্রে জানা গিয়েছে, আজ রবিবার সকাল নটা পনেরো মিনিট নাগাদ ডাউন এক নম্বর লাইনে ফাটল নজরে পরে।

rail line

ওই লাইনে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। জানা গিয়েছে, বেশ কিছুটা অংশে ফাটল দেখা গিয়েছে। সেই কারণে পরিস্থিতি জটিল হতে পারত ট্রেন চলাচল করলে। রেল লাইন মেরামতের কর্মীরা এসে কাজ শুরু করেন বেশ কিছু সময় পরে।

এর ফলে হাওড়া ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হয়। দু নম্বর রিভার্স লাইন দিয়ে ট্রেন চালু থাকে।ফাটল সায়মিক মেরামতের জন্য ঘণ্টায় ৩০ কিমি গতিবেগে ট্রেন চালানো হয় ডাউন লাইন দিয়ে। রেল কর্মীরা জানিয়েছেন, ফাটল ধরা ওই লাইন ঠিক কাজ চলছে। সাময়িকভাবে ফিসপ্লেট লাগিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। ঠান্ডার সময় লোহার লাইনে সঙ্কোচন- প্রসারণ হয়। সেই কারণে ফাটল ধরে।

রেল কর্মী সুখদেব মণ্ডল বলেন, লাইনে ফাটল হওয়ার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে চলে আসি। এমারজেন্সি প্লেট লাগানো হয়েছে। ট্রেন ধীর গতিতে চলাচল করছে।স্থায়ী ভাবে যখন লাইন পাল্টানো হবে, তখন ডাউন লাইনে ট্রেন ব্লক থাকবে।

রবিবার ছুটির দিন বলে যাত্রীদের চাপ কম ছিল। তবে মকর সংক্রান্তির উৎসবের কারণে বহু মানুষ বেরিয়েছিলেন বাইরে। ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় তারা সাময়িকভাবে সমস্যায় পড়েন। ফাটল চোখে না পড়লে বড় সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।

কয়েকদিন আগে শেওড়াফুলিতে একই রকমভাবে রেল লাইনে ফাটল দেখা গিয়েছিল। সেই লাইন বদলে ফেলা হয়েছিল। তাপমাত্রা নেমে যাওয়ার কারণে এই ঘটনা হয়। সেই কারণে রেল কর্মীরাও সতর্ক রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+