বিজেপির মিছিলে উড়ছে সিপিএমের পতাকা, পঞ্চায়েত নির্বাচনের আগে জোট-অঙ্কে নয়া মোড়
শুভেন্দু গড় পূর্ব মেদিনীপুরের তমলুকের এক সমবায় নির্বাচনে বিজেপি ও সিপিএম একসঙ্গে মিছিল করেছিল। তবে দলীয় পতাকা নিয়ে তাঁদের দেখা যায়নি মিছিলে হাঁটতে।
শুভেন্দু গড় পূর্ব মেদিনীপুরের তমলুকের এক সমবায় নির্বাচনে বিজেপি ও সিপিএম একসঙ্গে মিছিল করেছিল। তবে দলীয় পতাকা নিয়ে তাঁদের দেখা যায়নি মিছিলে হাঁটতে। এবার বাংলার দুই পরস্পরবিরোধী রাজনৈতিক দল একসঙ্গে মিছল করল একেবারে দলীয় পতাকা হাতে নিয়ে।

বিজেপির পদ্ম আর সিপিএমের কাস্তে হাতুড়ি তারা
এক মিছিলে উড়ল দুই দলের পতাকা। বিজেপির পদ্ম আর সিপিএমের কাস্তে হাতুড়ি তারাকে একসঙ্গে পত পত করে উড়তে দেখা গেল হুগলিতে। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের সমবায় সমিতি নির্বাচনে একযোগে জয় এবং তার পরে তমলুকের সমবায়ে একসঙ্গে মিছিল করার পর আলিমুদ্দিন স্ট্রিটের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছিল।

আলিমু্দ্দিন স্ট্রিটের বার্তা উপেক্ষা সিপিএমে
কিন্তু আলিমু্দ্দিন স্ট্রিটের সেই বার্তা উপেক্ষা করে বিজেপির মিছিলে দেখা গেল সিপিএমের পতাকা। বিজেপি মিছিলে যখন উঠছে আমার নেতা তোমার নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, তখন সিপিএমের নেতা-কর্মীরা একইসঙ্গে হাঁটছেন লাল পতাকা হাতে। শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানের প্রাক্কালে বার্তা দিয়েছিলেন তৃণমূল বিরোধিতায় আসন এক মিছিলে।

শুভেন্দুর কথার মান্যতা সিপিএমের একাংশের
এতদিনে শুভেন্দুর সেই কথায় মান্যতা দিল বোধহয় সিপিএমের একাংশ। হুগলির পোলবায় আবাস যোজনা, একশো দিনের দিনের কাজে তৃণমূলের পঞ্চায়েতের দুর্নীতির প্রতিবাদে বিজেপির মিছিলে দেখা গেল সিপিএমের অন্তর্ভুক্তি। বিজেপির মিছিলে দলীয় পতাকা হাতে পা মেলালেন সিপিএমের কতিপয় কর্মী-সমর্থকও। বিজেপির গেরুয়া পতাকার সঙ্গে দেখা গেল সিপিএমের লাল ঝান্ডাও।

বিজেপির মিছিলে সিপিএমের পতাকার আনাগোনা
হুগলির পোলবায় বিজেপির মিছিলে সিপিএমের পতাকার আনাগোনা বাম নেতৃত্বের অস্বস্তি বাড়িয়ে দিল। আলিমুদ্দিন খোলাখুলিই জানিয়ে দিয়েছিল, বিজেপি সঙ্গে কোনও সংস্রব তারা মানবেন না। কিন্তু সেই নির্দেশ নীচুতলার কর্মীরা কার্যত মানছেন না। এদিন হগলি জেলার পোলবায় বিজেপির মিছিল হয় হারিট পঞ্চায়েতে তৃণমূলের দুর্নীতির প্রতিবাদে।

বিজেপির মিছিলে গিয়ে সিপিএমের সাফাই
বিজেপির মিছিল, কিন্তু দাবি একই তাই সিপিএমের কর্মী-সমর্থকরা পা মিলিয়েছেন। তাঁদের মধ্যে অনেকেরই মত, আমরা সিপিএম করতাম। এখনও সিপিএমকে সমর্থন করি। কিন্তু সিপিএমের কোনও নেতা আসে না। তাই দাবি আদায়ে আমরা দলের পতাকা নিয়ে বিজেপির শরণাপন্ন হয়েছি। আমরা আবা য়োজনা বা একশো দিনের কাজের কোনও পরিষেবা থেকে বঞ্চিত।

বিজেপি ও সিপিএম জোট আসন্ন পঞ্চায়েতে?
বিজেপির সঙ্গে জোট করে নির্বাচনে লড়ার জন্য এবং মিছিল করার জন্য পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকজন নেতা-কর্মীকে বহিষ্কার করেছিল সিপিএম। তারপরেও বিজেপি ও সিপিএম জোট বেঁধে সমবায় সমিতি নির্বাচন করেছে। আবার হুগলিতে একসঙ্গে মিছিলও করল তারা। বিজেপি ও সিপিএমের পতাকা এক মিছিলে উড়ল পত পত করে।












Click it and Unblock the Notifications