হাওড়ার কার্নিভাল চালু করতে নির্দেশ মুখ্যমন্ত্রীর, এদিকে অরূপের সামনেই হাতাহাতি দুই পক্ষের
হাওড়ার কার্নিভাল দ্রুত চালু করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে দূত হিসেবে ডুমুরজলা পৌঁছে গিয়েছিলেন মন্ত্রী অরূপ রায়। মন্ত্রীর সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝগড়া বিবাদ হল। হাতাহাতিও হল দুই পক্ষের মধ্যে। তৃণমূলের বিধায়ক মনোজ তিওয়ারিকে তেড়ে যেতে দেখা পর্যন্ত গেল।
হাওড়া ডুমুরজলায় ক্রিসমাসের কার্নিভাল শুরু হয়েছিল। বুধবার সন্ধ্যার পরে সেখানে তুমুল বিক্ষোভ দেখা দেয়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় ওই কার্নিভাল। বৃহস্পতিবার দুপুরে রাজ্যের মন্ত্রী অরূপ রায় সেখানে পৌঁছেছিলেন। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বরং নতুন করে ফের উত্তেজনা বাড়ে।

তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ দেখা দিয়েছে। পুলিশ প্রশাসন মন্ত্রীর সামনেই দুই পক্ষের হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ফের গোলমাল ব্যাপক আকারে দেখতে পাওয়া যায়। ওই এলাকার বিধায়ক মনোজ তিওয়ারিকে কিছুতেই ঢুকতে দেওয়া হবে না। এই কথাও বারবার বলা হচ্ছিল। জানা গিয়েছে, মনোজ তিওয়ারি ও পুরপ্রধান সুজয় চক্রবর্তীর গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব সামনে এসেছে।
পুরসভার পার্কিং বিষয় নিয়েই বিবাদ চরমে ওঠে। বুধবার দফায় দফায় গণ্ডগোল হয়। ডুমুরজলার ওই কার্নিভাল সংলগ্ন এলাকা বিধায়ক মনোজ তিওয়ারির। অভিযোগ পার্কিংয়ের নামে প্রচুর পরিমাণে টাকা তোলা হচ্ছে। ওই থেকে গণ্ডগোলের কারণেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় কার্নিভাল অনুষ্ঠান গত ২২ ডিসেম্বর এই কার্নিভাল অনুষ্ঠান শুরু হয়। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এই কার্নিভাল অনুষ্ঠান শুরু করেছিলেন। ১৫ দিন ধরে এটি চলার কথা।
তৃণমূলের দুই গোষ্ঠীর গণ্ডগোলের কারণে তাল কাটে বুধবার রাতে। কিন্তু বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দেন। কারোর জন্য কার্নিভাল বন্ধ হবে না কার্নিভাল ফের শুরু হবে। যারা গণ্ডগোল করছে, তাদের ছাড়া হবে না। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি শান্ত করার জন্য মন্ত্রী অরূপ বিশ্বাসকে ডুমুরজলা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
অরূপ বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছানোর পরেও পরিস্থিতি আয়ত্ত্বে আসেনি। বরং আরও গোলমাল বেড়েছে। মনোজ তিওয়ারি ঘনিষ্ঠ একাংশ ও সুজয় চক্রবর্তী লবির লোকজনের মধ্যে তীব্র বিবাদ দেখা যায়। হাতাহাতিও হয়। বিধায়ককেও তেড়ে যেতে দেখা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।












Click it and Unblock the Notifications