শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, দল থেকে বহিষ্কৃত হাওড়ার প্রভাবশালী বিজেপি নেতা
পুরনির্বাচনে (Municipal Election) হাওড়ার (Howrah) দলের তৈরি কমিটি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেছিলেন। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তীব্র আক্রমণ করেছিলেন হাওড়া সদরে
পুরনির্বাচনে (Municipal Election) হাওড়ার (Howrah) দলের তৈরি কমিটি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেছিলেন। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তীব্র আক্রমণ করেছিলেন হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা (Surajit Saha)। বক্তব্য নিয়ে শোরগোল শুরু হতেই তাঁকে দল বহিষ্কারের (Expell) কথা জানিয়েছে। এই বহিষ্কারে কার্যত পাশে দাঁড়িয়েছেন, হাওড়া জেলার তৃণমূল নেতা অরূপ রায়।

তৃণমূলের বি টিমের অধীনে কাজ করব না
মঙ্গলবার হাওড়ার পুরনির্বাচনের জন্য কমিটি গঠন করেছে বিজেপি। এই কমিটির প্রধান করা হয়েছে, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে। পাশাপাশি বিজেপির বৈঠকে শুভেন্দু অধিকারী হাওড়া সদরের সভাপতির বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে যোগসাজসের অভিযোগ তুলেছিলেন বলে দাবি করে সংবাদ মাধ্যমের সামনে কথা বলেছিলেন সুরজিৎ সাহা। ক্ষিপ্ত হয়ে পাল্টা সুরজিৎ সাহা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মন্তব্য করেন, তাঁকে নারদায় টাকা নিতে দেখা গিয়েছে, হাওড়া জেলার কোনও নেতাকে নয়। শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনে তৃণমূল থেকে আসা লোকেরাই কমিটিতে জায়গা পেয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি।

বিজেপি থেকে বহিষ্কার
বুধবার বিকেলে সুরজিৎ সাহার মন্তব্য সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিজেপির অন্দরমহলে শোরগোল পড়ে যায়। প্রায় সঙ্গে সঙ্গেই প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে বহিষ্কার করা হচ্ছে সুরজিৎ সাহাকে।

রিমোট কন্ট্রোল শুভেন্দু অধিকারীর হাতে
সুরজিৎ সাহা বলেছেন, মঙ্গলবার বৈঠকের সময় শুভেন্দু অধিকারী যখন তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন, সেই সময় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিংবা প্রাক্তন রাজ্য সভাপতি চুপ করে ছিলেন। কেন তাঁরা সেই সময় কোনও কথা বললেন না, প্রশ্ন করেছেন ওই নেতা। তিনি আরও বলেছেন, তাঁরা শুভেন্দু অধিকারীর কাছে প্রমাণ চাইতে পারতেন। কিন্তু তাঁরা তা করেননি। সুরজিৎ সাহা অভিযোগ করেন,
সাধারণ সম্পাদক সংগঠন শুভেন্দু অধিকারীর হাতের পুতুল। তিনি বিজেপি থেকে নিজের বহিষ্কারকে চ্যালেঞ্জ জানিয়েছেন। বলেছেন, পদমর্যাদা অনুযায়ী, তাঁকে আগে শোকজ করার কথা। কিন্তু তা করা হয়নি। তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। তবে তিনি অন্য কোনও দলে যোগ দেবেন না বলেও জানিয়েছেন ওই নেতা। শুভেন্দু অধিকারী তৃণমূলে ফিরে গেলেও তিনি বিজেপি মনোভাবা পন্ন থাকবেন বলেই জানিয়েছেন।

পাশে অরূপ রায়
এদিন সুরজিৎ সাহার বহিষ্কারের সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হাওড়া সদরের তৃণমূল নেতা অরূপ রায় বলেছেন, বিজেপির নীতি আদর্শ বলে কিছু নেই। অপরের ওপরে নির্ভর করে চলে। পুরনো কর্মীদের মর্যাদা দেওয়া হয় না বলেো মন্তব্য করেন তিনি।












Click it and Unblock the Notifications