ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পর্যটকদের বাস, হাওড়ার ৬ বাসিন্দার মৃত্যু, আহত ৪২

ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পর্যটকদের বাস, হাওড়ার ৬ বাসিন্দার মৃত্যু, আহত ৪২

ওড়িশায় ভয়াবহ বাস দুর্ঘটনার কবলে বাংলার পর্যটকরা। ওড়িশা থেকে বিশাখাপত্তনম যাওয়ার পথে পর্যটকদের বাস উল্টে বিপত্তি। ৬ বাঙািল পর্যটক মারা গিয়েছেন। আহত হয়েছেন ৪২ জন। সকলেই হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাতে ওড়িশার দাড়িংবাড়ি থেকে বিশাখাপত্তনম যাচ্ছিল বাসটি।

হাওড়ার ৬ বাসিন্দার মৃত্যু, আহত ৪২

ওড়িশার দারিংবাড়িতে গিয়েছিলেন হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দারা। তিন িদন আগে সুলতানপুর থেকে ছেড়েছিল বাসটি। মোট ৭৭ জন ছিলেন বাসে। ওড়িশার দারিংবাড়ি পর্যটন কেন্দ্রে গিয়েছিেলন তাঁরা। তারপর সেখান থেকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম যাওয়ার কথা ছিল তঁাদের। মঙ্গলবার রাতে বাসটি রওনা হয় দারিংবাড়ির পথে। সেসময় বিশাখাপত্তনমের কাছে উল্টে যায় বাসটি। রাতের অন্ধকারে কন্ধমহল- গঞ্জম জেলার সীমান্তের কাছে কলিঙ্গ ঘাটের কাছে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে৷ বাসটি এতটাই গতিতে চলছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেেল। তার জেরেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলেই পাঁচ জন মারা গিয়েছেন। হাসপাতালে আরও ১ জন মারা যান।

হাওড়ার ৬ বাসিন্দার মৃত্যু, আহত ৪২

দুর্ঘটনায় আহত হয়েছেন ৪২ জন পর্যটক। তাঁদের স্থানীয় হাসপাতােল ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় যাঁরা রয়েছেন তাঁদের বেরহামপুর মেডিকেল কলেজ হাসপাতােল ভর্তি করা হয়েছে। যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। চার জন মহিলা এবং ২ জন পুরুষ মারা গিয়েছেন দুর্ঘটনায়।

আহত পর্যটকদের ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সবরকম সহযোগিতা কর হবে বলে জনিয়েছেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। ইতিমধ্যেই পরিবারের লোকেদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। আহতদের যােত দ্রুত ফিরিয়ে আনা যায় তার চেষ্টা করা হচ্ছে। ওড়িশা সরকারও পর্যটকদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছে। স্থানীয় পুিলশ প্রশাসন সব রকম চেষ্টা করছে। তাঁরা পর্যটকদের উদ্ধার কর চিকিৎসার জন্য নিয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+