Hilsa Fish: উলুবেড়িয়ার গঙ্গায় উঠল 'সবথেকে বড়' ইলিশ! ভাগ্য খুলে গেল এই মৎস্যজীবীর

Hilsa Fish: ইলিশে মজে বাঙালি! গঙ্গায় উঠলো একেবারে পেল্লাই সাইজের ইলিশ! তাও আবার কিনা উলুবেড়িয়ার গঙ্গায়। স্বভাবতই এত বড় ইলিশ দেখে কার্যত চমকে যান জেলেরা। এমনকি অন্যান্যরা এত বড় ইলিশ দেখে অবাকই হন।

বিশেষ করে উলুবেড়িয়ার গঙ্গায় এত বড় ইলিশ (Hilsa Fish) যে জালে উঠতে পারে তা কল্পনার বাইরে বলছেন মৎস্যজীবীরা। গত কয়েক বছর ধরেই ইলিশের স্বাদ থেকে কার্যত বঞ্চিত খাদ্যরসিক। এবারও তেমন ভাবে ইলিশের স্বাদ পাওয়া যায়নি।

উলুবেড়িয়ার গঙ্গায় উঠল সবথেকে বড় ইলিশ

বাজারে যে সমস্ত ইলিশ মিলছে তা আয়ত্তের বাইরেই। কয়েক হাজার টাকা দাম সেগুলি। আর স্বাদও (Hilsa Fish) তেমন ভালো নয়। বিক্রেতাদের একাংশ বলছেন, বাজারে যে ইলিশ মিলছে তার বড় অংশ হল বম্বে ইলিশ। সামুদ্রিক নোনা জলের। আর তা আসছে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে।

তবে মিষ্টি জলের ইলিশ (Hilsa Fish) না পাওয়ার কারন হিসাবে প্রাকৃতিক দুর্যোগকেই দেখছেন বিক্রেতারা। একের পর এক নিম্নচাপের কারনে বারবার মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা থাকছে। ফলে সেভাবে মাছ ধরা যাচ্ছে না। অন্যদিকে নিয়ম না মেনে খোকা ইলিশ ব্যাপক ভাবে ধরাটাও বড় ভালো স্বাদের ইলিশ না পাওয়ার অন্যতম কারন বলছেন বিক্রেতারা। আর এর মধ্যেই ভ্রমণ পিপাসুদের জন্যে দারুণ খবর।

উলুবেড়িয়া গঙ্গায় মিললো পেল্লাই সাইজের ইলিশ (Hilsa Fish)। ওজন প্রায় ৩ কেজিরও বেশি। উলুবেড়িয়ার হীরাগঞ্জ এলাকায় গঙ্গায় মাছ ধরতে নেমেছিলেন পেশায় মৎস্যজীবী জগন্নাথ বাগ। হঠাত করেই তাঁর জালটা একেবারে ভাড়ি হয়ে আসে। প্রথমে কিছুটা চমকেই গিয়েছিলেন জগন্নাথবাবু। হচ্ছে টা কি! একেবারে গায়ের জোরে মাছের জাল ঠানতে শুরু করেন। আর তা উঠতেই চমকে ওঠেন। এত বড় ইলিশ? ইলিশ দেখতে ভীড় জমে যায় স্থানীয়দের।

Hilsa Fish

জগন্নাথবাবু জানান, এর আগে এতো বেশি ওজনের ইলিশ মৎস্যজীবিদের জালে ধরা পড়েনি। আর এই ৩ কেজি ওজনের ইলিশ যে এভাবে ভাগ্য ঘুরিয়ে দেবে তা ভাবতেও পারেননি জগন্নাথ বাগ। কারন এই ইলিশটি বিক্রি হয়েছে ৯ হাজার টাকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+