এই বিয়ের মরশুমে কী ভাবে সহজে অনলাইনে ঋণ পেতে পারেন

বাজাজ ফিনান্সের মতো ঋণদাতারা বিয়ের জন্য পর্যাপ্ত পরিমাণে ঋণ (marriage loans) দেয়। অর্থাৎ একদিকে যেমন বিয়ের বিভিন্ন খাতের খরচা সহজেই সামলাতে পারলেন, সেই সঙ্গে আপনার সঞ্চয়েও কম টান পড়ল।

বাজাজ ফিনান্সের মতো ঋণদাতারা বিয়ের জন্য পর্যাপ্ত পরিমাণে ঋণ (marriage loans) দেয়। অর্থাৎ একদিকে যেমন বিয়ের বিভিন্ন খাতের খরচা সহজেই সামলাতে পারলেন, সেই সঙ্গে আপনার সঞ্চয়েও কম টান পড়ল। তার উপরে, অনলাইনে ঋণের সুবিধা মেলায় আপনাকে সময়ও নষ্ট করতে হচ্ছে না।

এই বিয়ের মরশুমে কী ভাবে সহজে অনলাইনে ঋণ পেতে পারেন

নিম্নলিখিত উপায়ে আপনি এই বিয়ের মরশুমে সহজে ব্যক্তিগত ঋণ পেতে পারবেন

আপনার ঋণ পাওয়ার যোগ্যতার মানদণ্ড পূরণ

বিয়ের জন্য যে কোনও ঋণদাতার কাছ থেকে ঋণ পেতে হলে আবশ্যিক কোন শর্তগুলি পূরণ করতে হবে তা জেনে নেওয়া ভাল। ফলে পরবর্তীকালে আপনার ঋণের আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে না এবং ঠিক সময়ে আপনার হাতে ঋণের টাকা জমা পড়া নিশ্চিত হয়। যদিও শর্তগুলি বিভিন্ন ঋণদাতার ক্ষেত্রে পৃথক হতে পারে কিন্তু বিবাহ ঋণ পেতে হলে নিম্নলিখিত শর্তগুলি মোটামুটি সকলের ক্ষেত্রেই পূরণ করতে হয়।

বয়স: ঋণদাতারা এটি নির্দিষ্ট করে দেয় যাতে ঋণ পরিশোধের জন্য আপনার হাতে পর্যাপ্ত কর্মবর্ষ থাকে। যেমন বাজাজ ফিনান্সের কাছ থেকে বিয়ের জন্য ঋণ পেতে হলে আপনার বয়স ২৩ বছর থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন: ঋণদাতারা অবশ্যই নিশ্চিত করে নেয় আপনার আয় ও ঋণের অনুপাত যেন নির্দিষ্ট সীমার মধ্যে থাকে। পাশাপাশি আপনার ন্যূনতম বেতনক্রম ঋণদাতাকে আশ্বস্ত করে যে আপনি সময়মতো ঋণ পরিশোধ করতে পারবেন। যাই হোক, এটির মানদণ্ড নগর ভিত্তিক। উদাহরণস্বরূপ, যদি আপনি লক্ষ্ণৌতে থাকেন আপনার ন্যূনতম বেতন ২৫ হাজার টাকা হতে হবে এবং আপনি দিল্লিতে থাকলে ন্যূনতম বেতন হতে হবে ৩৫ হাজার টাকা।

নিয়োগের ধরণ: বেশিরভাগ সময় আয় করলেই শর্তপূরণ হয় না। দেখতে হবে আপনার রোজগার স্থায়ী বা স্থিতিশীল কি না। যেহেতু আপনি ঋণ দীর্ঘ সময় ধরে শোধ করবেন তাই ঋণদাতারা নামকরা বহুজাতিক সংস্থা, সরকারি বা বেসরকারি কোম্পানির কর্মীদেরই ঋণ দিতে বেশি আগ্রহী হয়।

সিআইবিএল স্কোর: বিবাহ ঋণ যেহেতু বন্ধকহীন তাই আপনার সিআইবিএল স্কোরের উপরে খুব বেশি জোর দেওয়া হয়। ৭৫০ বা তার চেয়ে বেশি স্কোর আদর্শ বলে ধরা হয় এবং তা থাকলে আপনাকে আকর্ষণীয় সুদের হারে (personal loan rates) ব্যক্তিগত ঋণ দেওয়া হয়। তার চেয়ে সামান্য কম স্কোর থাকলেও ঋণ দেওয়া হয়। কিন্তু সে ক্ষেত্রে আপনি কম ঋণ পাবেন বা বেশি হারে সুদ দিতে হবে। যদি আপনার স্কোর ৭০০ হয় তা হলে ঋণের আবেদন করার আগে তা বাড়িয়ে নেওয়াই ভাল।

আবেদনপত্রের সহযোগী প্রমাণপত্রগুলি জোগাড় করে রাখা

আপনার যোগ্যতাকে প্রমাণ করে নথিপত্র। তাই আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সব নথি ও প্রমাণপত্র নির্ভুলভাবে জমা দিলে ঋণ মঞ্জুরে বিলম্ব হয় না। কোন নথিগুলি প্রয়োজন সেটি আপনার বেছে নেওয়া ঋণদাতা সংস্থার উপরেই নির্ভরশীল। তবে কী ধরণের নথি দরকার হয়- তা বুঝতে বাজাজ ফিনান্সের আবেদনপত্রের সঙ্গে কোন কোন নথি দিতে হয় তার উপরে চোখ বোলানো যাক।

কেওয়াইসি নথি

অফিসের পরিচয়পত্র

শেষ দুই মাসের বেতনের স্লিপ

শেষ তিন মাসের স্যালারি অ্যাকাউন্টসের স্টেটমেন্ট

আপনার ঋণদাতার ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করুন

আপনি এই যোগ্যতামানগুলি পূরণ করলে এবং প্রয়োজনীয় সব নথি জোগাড় করলে সহজেই অনলাইনে বিয়ের জন্য ঋণের আবেদন সেরে ফেলতে পারেন। বাজাজ ফিনান্স থেকে ঋণ পেতে হলে এই সহজ ও সরল প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে।

অনলাইন ফর্মে আপনার ব্যক্তিগত, কর্মক্ষেত্র সম্পর্কিত ও আর্থিক বিবরণ পূরণ করুন

'ব্যক্তিগত ঋণ ইএমআই ক্যালকুলেটর' (personal loan EMI calculator) ব্যবহার করে আপনার প্রয়োজনীয় ঋণের পরিমাণ ও ঋণশোধের মেয়াদ বেছে নিন

যখন কোনও বাজাজ ফিনান্স প্রতিনিধি আপনার সঙ্গে যোগাযোগ করবেন তখন তাঁকে সব প্রয়োজনীয় নথিপত্র দিন

সব নথি যাচাইয়ের পরে ২৪ ঘণ্টার মধ্যে ঋণের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে

এখন যখন আপনি জেনেই গেলেন বিবাহ ঋণ কী ভাবে বিয়ের পরিকল্পনার সময়ে আপনার সব আর্থিক চিন্তা দূর করে দিতে পারে, তখন আর দেরি না করে বাজাজ ফিনান্সে আবেদন করুন এবং সহজ পদ্ধতিতে পেয়ে যান ২৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ। বাজাজ ফিনান্স বিয়ের জন্য নেওয়া ঋণ শোধ করতে ৬০ মাস পর্যন্ত সময় দেয় এবং অতিরিক্ত নমনীয়তার জন্য দেয় ফ্লেক্সি লোনের সুবিধে।

যার ফলে আপনি মঞ্জুর হওয়া ঋণ থেকে নিজের প্রয়োজন অনুসারে টাকা তুলতে পারবেন এবং যে পরিমাণ টাকা তুলবেন শুধু তার উপরেই সুদ ধরা হবে। তা ছাড়া মেয়াদের প্রথম দিকে কিস্তি হিসেবে শুধুই সুদের টাকাটা নেওয়া হয় যা আপনার মাসিক খরচ ৪৫ শতাংশ পর্যন্ত কমাতে সাহায্য করবে।

সর্বোপরি অনলাইনে ঋণ পাওয়ার বিষয়টি দ্রুত ও সহজতর করতে বাজাজ ফিনান্সে আপনার জন্য আগে থেকে কোনও ঋণ মঞ্জুর রয়েছে কী না- তাও দেখতে পারেন। যদি তা থাকে, তাহলে তৎক্ষণাৎ ঋণ মঞ্জুর হয়ে যাবে এবং আপনি পছন্দমতো শর্তে ও মেয়াদে বিয়ের ঋণ পাওয়ার সুবিধেও পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+