'রেগে আগুন, তেলে বেগুন' রোনাল্ডো সমর্থকদের যা বললেন জিদান

কী হয়েছে ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোর । নাহলে এত নিষ্প্রভ কেন পর্তুগিজ তারকা প্রশ্ন সব মহলে। 
 

রিয়াল মাদ্রিদের কোচা জিনেদাইন জিদান জানাচ্ছেন আরও একটু পাশে থাকা উচিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। রোনাল্ডোর সাম্প্রতিক ফর্মে রেগে আগুন সমর্থকরা।

'রেগে আগুন, তেলে বেগুন' রোনাল্ডো সমর্থকদের যা বললেন জিদান

এই মরশুমে এখনও অবধি লা লিগার দশটি ম্যাচে ২ টি মাত্র গোল করেছেন পর্তুগিজ তারকা। এই শনিবারও অ্যাটলেটিকো বিলবাওয়ের বিরুদ্ধে ম্যাচেও গোলশূন্য ড্র করেছে রিয়াল। ফলে সমালোচকরা ফের খড়্গহস্ত হয়ে পড়েছেন। এই অবস্থায় তারকা ফুটবলারের পাশে দাঁড়িয়েছেন জিদান।

সামনেই ব্যালন ডি অর যেটা রোনাল্ডোর ভাগ্যেই নাচছে এমনটাই জল্পনা ওয়াকিবহাল মহলের। পাঁচ বার ব্যালন ডি অর পাওয়া হয়ে যাবে তাঁর। তবুও মন ভালো নেই ক্রিশ্চিয়ানো ফ্যানদের। কবে ঘি খেয়েছেন তার গন্ধ আজও শুঁকবেন তাতে নারাজ সি আর সেভেন ফ্যানরা।

এই অবস্থায় জিনেদাইন জিদান বলেছেন, 'আমার মতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অনেক বেশি সম্মান প্রাপ্য,ও অসাধারণ প্লেয়ার, কিন্তু যখনই ফর্মে থাকেন না, তখনই সকলে ওঁদের সম্পর্কে সকলেরই কিছু না কিছু বলার থাকে। '

তবে লা লিগায় গোল না পেলেও চ্যাম্পিয়ন্স লিগে গোলের মধ্যেই আছেন সিআর সেভেন। ইতিমধ্যেই পাঁচ ম্যাচে ৮ গোল করা হয়ে গেছে তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+