আগামী মরসুমে মেসি-নেইমারের কোচের ভূমিকায় দেখা যেতে পারে ব্যালন ডি’ওর জয়ী তারকা’কে
অতি শীঘ্রই প্যারিস সাঁ জাঁ (PSG)-র কোচের পদে দেখা যেতে পারে জিনেদিন জিদান'কে। ফ্রান্সের এক প্রথম শ্রেনীর সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শেষ পর্যন্ত মরিসিও পচেত্তিনো'র জায়গায় জিদান'কে আসার জন্য রাজি করাতে পেরেছে পিএসজি।

তবে, রিয়াল মাদ্রিদের প্রাক্তন বস'কে আনার বিষয়ে কোনও প্রকার তাড়াহুড়ো করছে না প্যারিসের এই ক্লাব। এই মরসুমের শেষ পর্যন্ত আর্জেন্টাইন ম্যানেজার'কেই ধরে রাখবে পিএসজি। স্পেনের সংবাদমাধ্যমে প্রকাশি এই খবর সঠিক হলে আগামী গ্রীষ্মে'র শুরুতেই লিওনেল মেসি, নেইমারদের প্রশিক্ষণ দিতে দেখা যাবে জিজু'কে।
পিএসজি'র স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর সঙ্গে একেবারেই ভাল সম্পর্ক নয় পচেত্তিনোর। দীর্ঘ দিনের ধরেই ক্লাব প্রশাসনের একাধিক সিদ্ধান্তে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন আর্জেন্টাইন কোচ। যদিও এই মরসুমের শেষ পর্যন্ত পচেত্তিনো'কে রাখবে পিএসজি।
দীর্ঘ দিন জিজু'র সহকারী হিসেবে কাজ করা ডেভিড বেট্টোনি বিইআইএন স্পোর্টস'কে বলেছেন, "জিদান পিএসজি'তে যাবে? সত্যি বলতে আমি ওর সঙ্গে এই বিষয়ে কথা বলিনি। খবরের কাগজে এই নিয়ে নানা সম্ভবনার কথা লেখা হচ্ছে। একমাত্র যে বিষয় আমরা জানি তা হল, জিজুঁ পুরো বছরটাই এসব (ফুটবল) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে। ও আমাকে বলেছিল এই বছরটা সম্পূর্ণ বিশ্রাম করতে চায় ও। আমরা সকলেই জানি জিজুঁ এক জন মার্সেলি'র মানুষ। আমরা সকলেই জানি প্যারিস এবং মার্সেলি'র মধ্যেকার দ্বন্দ্ব। এখন নির্ভর করছে নিজের পেশা'কে কতটা গুরুত্ব দেন জিদান। একমাত্র সময়ই এর উত্তর দেবে।"
যে রকম দক্ষ ফুটবলার ছিলেন তেমনই প্রশিক্ষক হিসেবেও অল্প দিনে নিজের ছাপ ফেলেছেন জিনেদিন জিদান। নিজের কোচিং কেরিয়ারে রিয়াল মাদ্রিদ ছাড়া কোনও দলেই কোচিং করাননি জিদান। ২০১৩-১৪ মরসুমে রিয়াল মাদ্রিদের সহকারী কোচ হিসেবে কোচিং কেরিয়ার শুরু করেছিলেন জিদান। ২০১৪-১৬ মরসুম পর্যন্ত রিয়াল মাদ্রিদ বি দলের দায়িত্ব সামলান তিনি। এর পর রিয়াল মাদ্রিদের সিনিয়র দলের দায়িত্বে আসেন জিদান। ২০১৬-১৮ পর পর তিন মরসুম রিয়ালের কোচের পদে ছিলেন জিদান। এর পর সেই দায়িত্ব থেকে সরে গেলেও ক্লাবের খারাপ সময়ে হাল ধরতে ফের ডাকা হয় জিদান'কে। ২০১৯-২১ পর্যন্ত ফের রিয়ালের দায়িত্ব সামলান ব্যালেন ডি'ওর জয়ী এই ফুটবলার। ২০১৬-১৭ এবং ২০১৯-২০ মরসুমে রিয়াল মাদ্রিদ'কে লা লিগা চ্যাম্পিয়ন করে জিদান। ২০১৭ এবং ২০১৯-২০'তে জিদানের কোচিং-এ সুপার কোপা জেতে স্পেনের এই দল। জিদানের কোচিং-এ চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করে ক্রিস্টিনায়নো রোনাল্ডো'রা। ২০১৫-১৬, ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ পর পর তিন মরসুম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতে রিয়াল মাদ্রিদ। ২০১৬ এবং ২০১৭ মরসুমে রিয়াল'কে সুপার চ্যা্ম্পিয়ন করেন জিদান। এই দুই মরসুমে ফিফা ক্লাব বিশ্বকাপও ঘরে তুলে ছিল সাদা জার্সিধারীরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications