নেইমারে না জিদানের, রিয়ালে আসুন সাম্বা তারকা চান না রিয়াল কোচ

এই ফুটবল মরশুমের শুরুতে বিশ্বকে চমকে দেওয়া দলবদল করেছেন নেইমার। ২২২ মিলিয়ন ইউরোর দলবদল হতে না হতেই জোর জল্পনা শুরু হয়েছিল , পিএসজিতে নাকি ভালো নেই সাম্বা তারকা। 

নেইমারের রিয়াল মাদ্রিদে আগমন ব্যক্তিগত ভাবে আটকাবেন জিনেদাইন জিদান। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, গ্যারেথ বেল, করিম বেঞ্জিমা -র মন রাখতেই নাকি এই ভাবনা রিয়াল কোচের।

নেইমারে না জিদানের, রিয়ালে আসুন সাম্বা তারকা চান না রিয়াল কোচ

বেশ কয়েকদিন ধরেই জোর জল্পনা যে নেইমার নাকি সেভাবে খুশি নন পিএসজিতে। এর আগেও জোর কথা শুরু হয়েছিল যখন নেইমারের বাবা- দূরাভাষে কথা বলেছিলেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্টের সঙ্গে। আসলে বিশ্বের সেরা ট্রান্সফার মানি নিয়ে দলবদল হলেও ফরাসি জায়ন্টদের সঙ্গে মানিয়ে নিতে পারেননি সাম্বা তারকা। বার্সেলোনায় যেভাবে মেসি-সুয়ারেজরা তাঁকে নিজের করে নিয়েছিলেন প্যারিসে সেটা পাননি। স্পেনের সঙ্গে দীর্ঘদিনের এই সম্পর্কে যতি চিহ্ন দিয়ে চলে গেলেও আবার স্পেনই তাঁকে টানছে। ১৯৮ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ক্লজ থাকলেও মুক্তির উপায় খুঁজছেন নেইমার।

তবে জিদান নাকি পরিষ্কার ভাবে টিম ম্যানেজমন্টকে জানিয়ে দিয়েছেন তিনি দলে ব্রাজিলের তারকাকে দলে চান না। কারণ এতে ড্রেসিংরুমের শান্তি বিঘ্নিত হবে। সূত্রের খবর নেইমারের সঙ্গে দারুণ সম্পর্ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তবে মেসি-র সঙ্গে যেহেতু সিআর সেভেনের একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা আছে তাই নেইমার একই দলে এলে পরিস্থিতি বিপাকে চলে যেতে পারে।

এদিকে গ্যারেথ বেল ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাওয়ার একটা সম্ভবনা রয়েছে। তাই সেই জায়গায় রিয়াল ম্যানেজমেন্ট ভীষণভাবে চাইতে পারে যে নেইমার সেই জায়গায় আসুন। আর এটা রুখতেই উঠে পড়ে লেগেছেন রিয়াল কোচ জিদান।

পিএসজি তে যোগ দিয়েই কাভানি, উনাই এমরি-র সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন পিএসজি তারকা। এই মুহূর্তে ফরাসি লিগে এক নম্বরে রয়েছে পিএসজি। এখনও অবধি মাত্র একটা ম্যাচে হার স্বীকার করতে হয়েছে তাঁদের। ১২ টি লিগের ম্যাচে ৯ টি গোলে ও ৬ টি অ্যাসিস্ট বাহবা যোগ্য পারফরম্যান্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+