মেসি না রোনাল্ডো কে প্রিয় ফুটবলার, বিশ্বকাপে কাকে সমর্থন করবেন যুবরাজ সিং

মেসি না রোনাল্ডো কে প্রিয় ফুটবলার, বিশ্বকাপে কাকে সমর্থন করবেন যুবরাজ সিং

মাত্র আর দুই দিনের অপেক্ষা, তার পরই শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল। ক্রীড়াক্ষেত্রের অন্যতম বড় এই ইভেন্টকে ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে সমর্থকদের। বিশ্ব ফুটবলের মহারথীদের খেলতে দেখার অপেক্ষা যেন আর সইছে না। শুধু সাধারণ মানুষই নন, ক্রিকেট বা এই ধরনের হাইপ্রোফাইল খেলার সঙ্গে যুক্ত কিংবদন্তি বা নক্ষত্রদেরও পাখির চোখ ফিফা বিশ্বকাপ ২০২২। কাতার বিশ্বকাপ শুরু হওয়ার আগে নিজের ফেভারিট দল এবং ফুটবলার সম্পর্কে মুখ খুললেন যুবরাজ সিং। তিনি জানালেন কার সমর্থন করবেন তিনি।

যুবরাজের প্রিয় দল এবং ফুটবলার:

যুবরাজের প্রিয় দল এবং ফুটবলার:

ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক হিসেবে পরিচিত যুবরাজ সিং ভায়াকম ১৮ স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন নিজের প্রিয় ফুটবলার এবং দলের নাম। যুবি জানিয়েছেন, এই বারের প্রতিযোগীতায় তাঁর প্রিয় দল পর্তুগাল। ২০০২ সালে প্রথম বার বিশ্বকাপ দেখার অভিজ্ঞতার কথাও শেয়ার করে নিয়েছেন যুবি। তিনি বলেছেন, "এই বিশ্বকাপে আমার প্রিয় দল পর্তুগাল এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আমার প্রিয় ফুটবলার। আমি প্রথমবার ফিফা বিশ্বকাপ দেখি ২০০২ সালে যেই বছর ব্রাজিল জিতেছিল।"

এটাই হয়তো শেষ বিশ্বকাপ হতে চলেছে যুবরাজের প্রিয় রোনাল্ডোর:

এটাই হয়তো শেষ বিশ্বকাপ হতে চলেছে যুবরাজের প্রিয় রোনাল্ডোর:

যুবরাজের প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হয়তো এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে। বিশ্বকাপের জন্য বেশ শক্তিশালী দল ঘোষণা করেছে পর্তুগাল। দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন সিআর ৭। তাঁকে সাহায্য করার জন্য অ্যাটাকিং লাইনে থাকবেন ব্রুনো ফার্নান্ডেজ, বার্নাডো সিলভার মতো তারকারা।

পর্তুগালের স্কোয়াড:

পর্তুগালের স্কোয়াড:

গোলরক্ষক: দিয়েগো কোস্তা, রুই প্যাট্রিসিয়ো, জোসে সা
ডিফেন্ডার: দিয়েগো ডালোট, জোয়াও ক্যান্সেলো, ডানিলো পেরেইরা, পেপে, রুবেন ডিয়াজ, অ্যান্তোনিও সিলভা, নুনো মেন্ডেজ, রাফায়েল গুরেইরো
মিডফিল্ডার: রুবেন নাভাস, জোয়াও পালহিনহা, উইলিয়াম কারভালহো, ব্রুনো ফার্নান্ডেজ, ভিটিনহা, ওটাভিও, জোয়াও মারিও, ম্যাথিউজ নুনেস, বার্নাডো সিলভা
ফরওয়ার্ড: রাফায়েল লিও, জোয়াও ফেলিক্স, রিকার্ডো হোরতা, গঞ্জালো র্যামোস, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আন্দ্রে সিলভা

ভারতের জার্সিতে যুবরাজ সিং:

ভারতের জার্সিতে যুবরাজ সিং:

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণক্ষরে লেখা থাকবে যুবরাজ সিং-এর নাম। ২০১১ বিশ্বকাপ ক্রিকেটে ভারতে সাফল্যের প্রধাণ কাণ্ডারী ছিলেন যুবরাজ। ২০১১ আইসিসি বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০০৭ টি২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম কাণ্ডারী ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ভারতীয় ক্রিকেটের মূল স্রোতে খেলার সুযোগ পাওয়া যুবরাজ। ভারতের হয়ে ৪০টি টেস্টে ১৯০০ রান করেছেন যুবি, ৩০৪টি ওডিআই ম্যাচে করেছেন ৮৭০১ রান এবং ৫৮টি টি২০ ম্যাচে করেছেন ১১৭৭ রানয

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+